মার্কিন যুদ্ধ জাহাজকে ধাওয়া দেওয়ার দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০২০, ১৯:৩৭আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৯:৩৭

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজকে নিজেদের জলসীমা থেকে ধাওয়া করে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি জাপান সাগরে রাশিয়ার আঞ্চলিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস জন এস ম্যাককেইন যুদ্ধ জাহাজ অবৈধভাবে ঢুকে পড়ে। মঙ্গলবার সেটি তাড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছে মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মার্কিন যুদ্ধ জাহাজকে ধাওয়া দেওয়ার দাবি রাশিয়ার

মস্কো জানিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ অ্যাডমিরাল ভিনোগ্রাদোভ মার্কিন জাহাজটিকে মৌখিকভাবে সতর্ক করে জানিয়ে দেয় অবিলম্বে রুশ জলসীমা ছেড়ে না গেলে তাদের বাধ্য করা হবে। পরে জাহাজটি দ্রুত নিরপেক্ষ জলসীমায় প্রবেশ করে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই ধরনের ঘটনা বিরল হলেও স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট ও রাশিয়ার মধ্যে দুর্বল কূটনৈতিক ও সামরিক যোগাযোগের বিষয়টিকে সামনে আনে।

রাশিয়ার দাবি রুশ জলসীমা ছেড়ে যাওয়ার পর মার্কিন জাহাজটি আবারও তাদের সীমানায় প্রবেশের চেষ্টা করেনি। তবে অ্যাডমিরাল ভিনোগ্রাদোভ মার্কিন জাহাজটির গতিবিধির ওপর নজর রেখেছে বলে জানিয়েছে তারা।

/জেজে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম