অনুপ্রবেশকারী মার্কিন ডেস্ট্রয়ার তাড়ানোর দাবি রাশিয়ার, যুক্তরাষ্ট্রের অস্বীকার

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, ১৯:১৬আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১২:২২
image

জাপান সাগরে নিজেদের জলসীমার মধ্যে ঢুকে পড়া মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার জাহাজকে পাকড়াও করে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। মার্কিন জাহাজটির নাম ইউএসএস জন এস ম্যাককেইন। মস্কো বলছে, এটি পিটার দি গ্রেট উপসাগরে রুশ জলসীমার ২ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল। তবে রাশিয়ার দাবিকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অনুপ্রবেশকারী মার্কিন ডেস্ট্রয়ার তাড়ানোর দাবি রাশিয়ার, যুক্তরাষ্ট্রের অস্বীকার

রুশ প্রতিরক্ষা বলছে, মঙ্গলবার জাপান সাগরে নিজেদের পানিসীমায় একটি মার্কিন ডেস্ট্রয়ার ঢুকে পড়েছিল। এমন অবস্থায় তাদের ডেস্ট্রয়ার জাহাজ এ্যাডমিরাল ভিনোগ্রাদভ - একটি আন্তর্জাতিক যোগাযোগ চ্যানেল ব্যবহার করে মার্কিন জাহাজটিকে হুঁশিয়ারি বার্তা পাঠায়। বলা হয়, ‘রুশ জলসীমা থেকে অনুপ্রবেশকারীকে তাড়ানোর জন্য জাহাজের গায়ে আঘাত করে তাকে ঠেলে বের করে দেওয়ার মতো পদ্ধতি ব্যবহারের সম্ভাবনা আছে। ’

তবে মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহরের মুখপাত্র লে: জো কেইলি রাশিয়ার দাবি নাকচ করে দেন। তিনি বলেন, ‘এ মিশন সম্পর্কে রাশিয়ান ফেডারেশনের বিবৃতি মিথ্যা। ইউএসএস জন ম্যাককেইনকে কোনও দেশের জলসীমা থেকে বের করে দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কখনও কোনও ভীতিপ্রদর্শন বা বেআইনি দাবির কাছে নতি স্বীকার করবে না।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম