উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনার উদ্যোগ চীনের

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০২০, ১৪:৫১আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২০:০০

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ফের আলোচনার উদ্যোগ নিয়েছে চীন। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আলোচনা শুরু করেছিলেন চীন তা এগিয়ে নিতে চায়। বুধবার দক্ষিণ কোরিয়ায় গিয়ে এমনটাই আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীও বেইজিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনার উদ্যোগ চীনের

এশিয়া প্যাসিফিক অঞ্চলে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। অন্যদিকে কিম জং উনের উত্তর কোরিয়ার সঙ্গে কমিউনিস্ট চীনের যোগাযোগ রয়েছে বলে মনে করা হয়। ফলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্ক কখনোই খুব ভালো ছিল না।

এবার দৃশ্যত সম্পর্ক পুনরুদ্ধারে নেমেছে বেইজিং। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রথমে যুক্তরাষ্ট্রের আরেক গুরুত্বপূর্ণ বন্ধু জাপান এবং পরে দক্ষিণ কোরিয়ায় সফর করেন। দুই দেশেই তার ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ওয়াং।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ওয়াং। সেখানে ঠিক হয় উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণের যে আলোচনা শুরু হয়েছিল, তা এগিয়ে নিয়ে যাবে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও দক্ষিণ কোরিয়ায় যাবেন বলে ওয়াং জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, বৈঠকে পরমাণু অস্ত্র নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণ করা গেলে গোটা অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে মত দিয়েছেন তিনি। চীনা পররাষ্ট্রমন্ত্রীও তার বক্তব্যে সম্মতি জানিয়েছেন এবং আলোচনার আশ্বাস দিয়েছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছিলেন। তবে তা এখনও শেষ হয়নি। এরমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বদল হতে চলেছে। এই পরিস্থিতিতে এশিয়ায় নিজের অবস্থান ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে বেইজিং। ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিজেদের সম্পর্ক ভালো করে নিতে চাইছে তারা।

উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার আলোচনায় চীন যদি মধ্যস্থতা করে তাহলে অঞ্চলটিতে চীনের আধিপত্য বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জো বাইডেন ক্ষমতায় এলে বিষয়টি কীভাবে দেখবেন, তা নিয়েও বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের