তুরস্কের সঙ্গে নতুন ১০ চুক্তি কাতারের

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০২০, ১৫:৫৯আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৮:২০

তুরস্কের সঙ্গে নতুন ১০ চুক্তি স্বাক্ষর করেছে কাতার। বৃহস্পতিবার আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্সিয়াল প্যালেসে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি সাফাক। তুরস্কের সঙ্গে নতুন ১০ চুক্তি কাতারের

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সফরে এসব চুক্তিতে উপনীত হয় দুই দেশ। সফরে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন শেখ তামিম।

দুই দেশের মধ্যকার চুক্তির আওতায় তুর্কি স্টক এক্সচেঞ্জ বর্সা ইস্তাম্বুলের ১০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে কাতার। এছাড়া কাতারের কাছে ইস্তাম্বুলের বিলাসবহুল শপিং মল ইস্তিনি পার্কের শেয়ার হস্তান্তরের জন্য আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইস্তাম্বুল গোল্ডেন হর্ন প্রজেক্টে যৌথ বিনিয়োগের জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিশ্ব রাজনীতিতে কাতার তুরস্কের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে দুই দেশ এক সূত্রে গাঁথা।

২০১৭ সালে সৌদি আরব ও তার মিত্ররা যখন কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে, তখন তুরস্ক কাতারের সমর্থনে এগিয়ে আসেন। বলা চলে, তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান একাই সৌদি আরবের কাতারবিরোধী অবরোধ ব্যর্থ করে দেন।

কাতারবিরোধী ওই অবরোধ প্রত্যাহারে ১৩ দফা দাবি তুলে ধরেছিল সৌদি জোট। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেওয়া, কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। তবে সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করে উল্টো রিয়াদের আঞ্চলিক প্রতিপক্ষ তুরস্কের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে কাতার। সূত্র: আল জাজিরা।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের