বিশেষ মর্যাদা বাতিলের পর কাশ্মিরে প্রথম নির্বাচন

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০২০, ১১:০০আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১১:৫৯
image

৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর এই প্রথম সেখানে নির্বাচন হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ ভারতীয় সময় (শনিবার) সকাল ৭টায় সেখানকার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের (ডিডিসি) প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। শেষ এক ঘণ্টায় ভোট দিতে পারবেন করোনায় আক্রান্তরা।

বিশেষ মর্যাদা বাতিলের পর কাশ্মিরে প্রথম নির্বাচন

ডিডিসির আট দফার নির্বাচনে জম্মু ও কাশ্মিরের মোট ২৮০টি আসনে ভোটগ্রহণ হবে। শেষ পর্বের ভোট হবে ১৯ ডিসেম্বর। ফলপ্রকাশ ২২ ডিসেম্বর। শনিবার প্রথম দফায় মোট ৪৩ আসনে ভোটগ্রহণ হবে। এরমধ্যে ২৫টি কাশ্মিরে এবং ১৮টি জম্মুতে। মোট সাত লাখ বৈধ ভোটার এই পর্বে ভোট দিতে পারবেন।

৩৭০ ধারা বাতিল হওয়ার পর এই প্রথম কোনও নির্বাচন হচ্ছে বলে স্বাভাবিকভাবেই উপত্যকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন হয়েছে অতিরিক্ত ১৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাড়ানো হয়েছে তল্লাশি। সব মিলিয়ে নিরাপত্তার কোনওরকম ঘাটতি রাখতে চায় না প্রশাসন। কারণ এই নির্বাচনের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মিরের বর্তমান পরিস্থিতি কী, সেখানকার বাসিন্দারা কী চাইছে, সবটাই স্পষ্ট হবে ভোটের পর।

এই ডিডিসি নির্বাচনে মূল লড়াই পিডিপি, ন্যাশনাল কনফারেন্সসহ কাশ্মিরের বিভিন্ন ছোট রাজনৈতিক দলের জোটের (গুপকা)বিরুদ্ধে বিজেপির। কংগ্রেস প্রথমে নিজেদের গুপকার জোটের অংশ হিসেবে ঘোষণা করলেও, জাতীয় রাজনীতির বাধ্যবাধকতার জন্য পরে পিছিয়ে এসেছে।

গুপকার জোটের অন্যতম নেত্রী মেহবুবা মুফতি অভিযোগ করেছেন, ভোটের আগে তাদের প্রার্থীদের সঠিকভাবে প্রচার করতে দেয়া হয়নি। যদিও নির্বাচন কমিশন সেই দাবি খারিজ করে দিয়েছে।

এদিকে ২০১৯ সালের আগস্টে কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে উপত্যকাকে ভেঙে দ্বিখণ্ডিত করে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করে বিজেপির কেন্দ্রীয় সরকার। সে সময় গৃহবন্দি হওয়ার ১৪ মাস পর গত ১৩ অক্টোবর মুক্তি পেলেও জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে মেয়েসহ আবার গৃহবন্দি করা হয়েছে। শুক্রবার তিনি নিজে টুইট করে মেয়েসহ ভারতীয় কর্তৃপক্ষের হাতে গৃহবন্দি হওয়ার খবর জানিয়েছেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম