বাড়িতে নগদ অর্থ জমাতে বাধ্য হচ্ছেন হংকংয়ের নেতা

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০২০, ২০:০১ আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২০:০১
image

মার্কিন নিষেধাজ্ঞার কারণে কোনও ব্যাংক একাউন্ট না থাকায় বাড়িতেই নগদ অর্থ জমাতে বাধ্য হচ্ছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান দৈনন্দিন সব প্রয়োজন মেটাতে নগদ অর্থ ব্যবহার করতে হচ্ছে তাকে। শুক্রবার রাতে স্থানীয় একটি চ্যানেলে সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ক্যারি লাম

সম্প্রতি স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের জন্য নতুন নিরাপত্তা আইন প্রণয়ন করে চীন। সমালোচকদের মতে এই আইনের মাধ্যমে অঞ্চলটির নাগরিকদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। আইনটি প্রণয়ন করায় বেইজিং সমর্থিত হংকং প্রশাসনের প্রধান ক্যারি লামসহ বেশ কয়েক জন ঊর্ধ্বতন কয়েকজন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞার কারণে কোনও ব্যাংকেই একাউন্ট খুলতে পারছেন না বলে জানান ক্যারি লাম।

স্থানীয় টিভি চ্যানেল এইচকেআইবিসি’কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারি লাম বলেন, ‘আপনার সামনে বসে থাকা হংকংয়ের প্রধান নির্বাহী নিজের জন্য কোনো ব্যাংকিং সেবার ব্যবস্থা করতে পারেননি।  বাড়িতে নগদ অর্থের স্তুপ জমে যাচ্ছে কারণ ব্যাংক একাউন্ট না থাকায় হংকং সরকার আমাকে নগদে বেতন দেয়।’ মার্কিন সরকারের এই ‘অন্যায় নিষেধাজ্ঞা’ তার জন্য খুবই সম্মানের বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বে সবচেয়ে বেশি বেতন পাওয়া সরকার প্রধানদের অন্যতম ক্যারি লাম। তিনি বছরে প্রায় ছয় লাখ ৭০ হাজার মার্কিন ডলার বেতন পেয়ে থাকেন বলে বিভিন্ন খবরে প্রকাশ হয়েছে। নিজের বাড়িতে অর্থ জমা করার কথা স্বীকারের পর ক্যারি লামের বাড়িতে সরকার সেই অর্থ কিভাবে বহন করে নিয়ে যাওয়া হয় তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপ করছেন অনেকেই।

/জেজে/
সম্পর্কিত
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
চীনা বিনিয়োগে বাংলাদেশি শিল্প কতটা বড় হচ্ছে?
জাতিসংঘ সনদের ‘শত্রু রাষ্ট্র ধারা’ মোছা যাবে না: চীন
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী 
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী 
ওষুধ পাচ্ছেন না ইরানিরা, দাম আকাশছোঁয়া
ওষুধ পাচ্ছেন না ইরানিরা, দাম আকাশছোঁয়া
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো