ইরানি বিজ্ঞানী হত্যা: সংযম রক্ষার আহ্বান জাতিসংঘের

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২০, ১৪:৪৫আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৪:৫৮
image

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। রবিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি জাতিসংঘের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপট তৈরি হওয়ায় সংস্থাটি সব পক্ষকে সংযম রক্ষার আহ্বান জানিয়েছে।

ইরানি বিজ্ঞানী হত্যা: সংযম রক্ষার আহ্বান জাতিসংঘের

শুক্রবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ওই মন্ত্রণালয়ের অধীনস্ত গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান মোহসিন ফাকরিজাদেহকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। বিজ্ঞানী হত্যার বদলা নেওয়ার প্রতিজ্ঞা করেছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট হাসান রুহানি। এমন প্রেক্ষাপটে ফাখরিজাদেহর হত্যাকাণ্ডের ঘটনায় উপসাগরীয় অঞ্চলে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র বলেছেন, ‘আমরা যেকোনো হত্যাকাণ্ড বা বিচারবহির্ভূত হত্যার নিন্দা জানাই।’শনিবার তিনি আরও বলেন, ‘আমরা সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি। এই অঞ্চলে উত্তেজনা বাড়তে পারে—এমন যেকোনো পদক্ষেপ এড়ানোর আহ্বান জানাই।’ ফাখরিজাদেহকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান।

পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ দাবি করেছেন, এ ঘটনায় ইসরায়েলের হাত রয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। ফাখরিজাদেহকে ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করে থাকে পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান