থাই রাজার সামরিক কমান্ডকে চ্যালেঞ্জ বিক্ষোভকারীদের

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২০, ২১:১৭আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১১:৪৫

থাইল্যান্ডের রাজার সামরিক কমান্ডের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা। রবিবার রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হয়। সেখান থেকে তারা থাইল্যান্ডের একাদশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের উদ্দেশ্যে পদযাত্রা করে। ২০১৯ সালে থাই রাজা মহা ভাজিরালঙ্কর্ন যে দুইটি সামরিক ইউনিটের নিয়ন্ত্রণ গ্রহণ করেন একাদশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তার অন্যতম। থাই রাজার সামরিক কমান্ডকে চ্যালেঞ্জ বিক্ষোভকারীদের

আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দশকের পর দশক ধরে থাই রাজারা সামরিক বাহিনীর ওপর প্রভাব বিস্তার করে আসছেন। তারা সামরিক কর্মকর্তাদেরকে রাজনৈতিক সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ দিচ্ছেন।

বিক্ষোভকারীদের অন্যতম নেতা পারিত চিওয়ারাক সাংবাদিকদের বলেন, দেশের সামরিক বাহিনী জনগণকে ধারণ করবে, রাজাকে নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজা সামরিক বাহিনীকে কমান্ড করার দায়িত্ব পালন করেন না।

থাইল্যান্ডের প্রভাবশালী রাজপরিবার বিশ্বের অন্যতম কঠোর মানহানী আইন দ্বারা সুরক্ষিত। এই আইনে রাজা, রানি ও তাদের উত্তরাধিকার কিংবা প্রতিনিধিকে কোনও ধরনের মানহানি, অপমান ও হুমকি দিলে প্রতিটি অভিযোগে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

আইনের আওতায় যে কেউ যে কারও বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। মানবাধিকার সংগঠনগুলো আইনটি কালাকানুন হিসেবে আখ্যায়িত করে আসছে। চলমান বিক্ষোভেও এই আইনটি বাতিলসহ বেশ কিছু সংস্কারের দাবি জানিয়ে আসছেন প্রতিবাদকারীরা। বিক্ষোভকারীদের মধ্যে যেসব ব্যক্তি এরইমধ্যে রাজাকে সমালোচনা করার জন্য অভিযুক্ত হয়েছেন তাদের মধ্যে পারিত চিওয়ারাক-ও রয়েছেন।

বুধবার সন্ধ্যায় পরিত চিওয়ারাক নিশ্চিত করেছেন রাজদ্রোহিতা মামলায় তিনি সমন পেয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, যারা ফৌজদারি দণ্ডবিধির এই ধারার অপব্যবহার করতে চাইছে তাদেরকে বলছি, আমি ভীত নই।

তিনি আরও লিখেছেন, ভাঙন শুরু হয়েছে। এখন আর কোনও কিছুই আমাদের আটকাতে পারবে না।

থাই পুলিশের একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বিক্ষোভে নেতৃত্বদানকারী মোট ১৫ জনের বিরুদ্ধে রাজার আচরণ, জীবনযাপন ও ব্যয় নিয়ে মন্তব্যের জন্য সমন জারি করা হয়েছে।

গত কয়েক মাস ধরে তরুণদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ঠেকাতে হিমশিম খাচ্ছে থাই সরকার। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সূত্রপাত হওয়া বিক্ষোভটি ছড়িয়ে পড়ে সারা দেশে। বিক্ষোভকারী থাই রাজ ব্যবস্থার বড় ধরনের সংস্কার দাবি করে আসছে।

 

/এমপি/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের