আফগান শান্তি আলোচনায় অগ্রগতির ঘোষণা

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০২০, ২২:১৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৫:২৪
image

শান্তি আলোচনা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে প্রাথমিক একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে তালেবান বিদ্রোহী এবং আফগানিস্তানের সরকারের প্রতিনিধিরা। গত ১৯ বছরের যুদ্ধের মধ্যে এটাই দুই পক্ষের মধ্যে প্রথম কোনও লিখিত চুক্তি। বুধবার ঘোষণা দেওয়া এই চুক্তিতে মূলত শান্তি আলোচনা কিভাবে এগিয়ে নেওয়া হবে তা বলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আফগান শান্তি আলোচনায় অগ্রগতির ঘোষণা

নানা টানাপোড়েন আর অনিশ্চয়তার পর গত ১২ সেপ্টেম্বর থেকে দোহায় শুরু হয় আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যকার শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এই আলোচনা শুরু হলেও বেশ কিছুদিন ধরে তা স্থবির হয়ে পড়ে।  প্রায় প্রতিদিনই আলোচনা চললেও বেশিরভাগ বিষয়েই ঐক্যমত প্রতিষ্ঠা থেকে বহু দূরে অবস্থান করে উভয় পক্ষ। এই পরিস্থিতিতে আফগানিস্তানে বাড়তে থাকে সহিংসতার পরিমাণ।

শান্তি আলোচনায় অংশ নেওয়া আফগান সরকারের প্রতিনিধি নাদের নাদেরি বুধবার জানান আলোচনা কিভাবে এগিয়ে নেওয়া হবে সেই বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। আর এখন থেকে ইস্যুভিত্তিক আলোচনা এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। পরে একই কথা টুইটার পোস্টে নিশ্চিত করেন তালেবান মুখপাত্র।

আফগানিস্তান পুনর্গঠন বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমাই খলিলজাদ বলেছেন উভয় পক্ষ তিন পৃষ্ঠার একটি চুক্তিতে সম্মত হয়েছে। ওই চুক্তিতে রাজনৈতিক রোড ম্যাপ এবং বিস্তারিত যুদ্ধবিরতি নিয়ে দরকষাকষির নিয়ম উল্লেখ রয়েছে বলে জানান তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম