মেঘালয়ে দেড় হাজার কেজি বিস্ফোরক উদ্ধার, আটক ৬

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২০, ১৯:০৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৩:৩৫
image

বিপুল পরিমাণ বিস্ফোরক ও ডেটোনেটরসহ মেঘালয় রাজ্য থেকে ছয় ব্যক্তিকে আটক করেছে ভারতের পুলিশ। শুক্রবার পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যটির পূর্বাঞ্চলীয় জৈনতিয়া পার্বত্য জেলা থেকে তাদের আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে আসামে রেজিস্ট্রেশন করা একটি গাড়িও জব্দ করা হয়েছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মেঘালয় থেকে বিস্ফোরকসহ ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে

ভারতীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে মেঘালয়ের চার কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালানো হয়। ওই সময় লাদরিমবায় পুলিশ আউটপোস্ট এলাকায় আসামে রেজিস্ট্রেশনকৃত একটি গাড়িকে থামানো হয়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ২৫০ কেজি বিস্ফোরক, এক হাজার তাজা ডেটোনেটর এবং আট রোল ফিউজ পাওয়া যায়।

ভারতীয় পুলিশের অ্যাসিসটেন্ট ইন্সপেক্টর জেনারেল জিকে লাংরাই জানান, ওই গাড়িতে থাকা দুই ব্যক্তিকে বিস্ফোরকসহ আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী খিলেরিয়াত এলাকার একটি আস্তানা থেকে আরও চার ব্যক্তিকে আটক করা হয়। সেখান থেকেই ওই গাড়িতে বিস্ফোরক বোঝাই করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

পরে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে আরও ৫১টি কার্টনে আনুমানিক এক হাজার ২৭৫ কেজি বিস্ফোরক, পাঁচ হাজার ডেটোনেটর এবং আর রোল ফিউজ উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা জিকে লাংরাই বলেন, অভিযানে সবমিলে মোট এক হাজার ৫২৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, এই বিষয়ে তদন্ত এখনও চলছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম