ভারতে অক্সফোর্ড ভ্যাকসিন অনুমোদনের আবেদন

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২০, ১১:২৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১২:৩৩
image

ভারতে অক্সফোর্ড ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। রবিবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ভারতে তাদের টিকার জরুরি অনুমোদন চাওয়ার একদিনের মাথায় টিকার অনুমোদন চাইল সিরাম।

ভারতে অক্সফোর্ড ভ্যাকসিন অনুমোদনের আবেদন

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, করোনা মহামারিতে চিকিৎসাসেবায় জরুরি ব্যবহার এবং টিকার প্রতি মানুষের ব্যাপক আগ্রহের প্রসঙ্গ উল্লেখ করে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ মহাপরিচালক (ডিজিসিআই) বরাবর জরুরি অনুমোদনের আবদেন করেছে সিরাম।

সম্প্রতি বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে বাহরাইন। এর আগে প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদন চেয়ে ফাইজারই প্রথম এ ধরনের আবেদন করে।

ভারতের বিভিন্ন অঞ্চলে অক্সফোর্ডের করোনা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। পুনেভিত্তিক সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এই ট্রায়াল পরিচালনা করছে। এতে সহায়তা করছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স (আইসিএমআর)।

এর আগে বুধবার মার্কিন সংস্থার তৈরি এই টিকার জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছিল যুক্তরাজ্য সরকার। একদিন পর বৃহস্পতিবার দেশে এসে পৌঁছায় ফাইজারের টিকা। এ বিষয়ে ফাইজার কিংবা যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের আট লাখ ডোজ টিকা হাতে এসে পৌঁছাবে এবং হাতে আসা মাত্রই এর প্রয়োগ শুরু হবে।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম