কোভিড টিকা সংরক্ষণে ১০ হাজার ৫০০ ফ্রিজ কিনবে জাপান

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২০, ১৫:২৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৫:৩৭

কোভিড টিকা সংরক্ষণে ১০ হাজার ৫০০ ফ্রিজ কেনার উদ্যোগ নিয়েছে জাপান। একইসঙ্গে বিপুল পরিমাণ শুকনো বরফ কেনার কথা বিবেচনা করছে দেশটি। বৃহস্পতিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। কোভিড টিকা সংরক্ষণে ১০ হাজার ৫০০ ফ্রিজ কিনবে জাপান

করোনা সংক্রমণ থেকে নাগরিকদের সুরক্ষায় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফাইজার ইনকরপোরেশেন, অ্যাস্ট্রাজেনেকা পিএলসি এবং মডার্না ইনকরপোরেশনের কাছ থেকে মোট ২৯০ মিলিয়ন ডোজ কোভিড টিকা কেনার চুক্তি রয়েছে জাপানের। অর্থাৎ প্রত্যেকে দুই ডোজ করে নিলেও ১৪৫ মিলিয়ন মানুষের জন্য এটি যথেষ্ট।

ফাইজারের টিকা মাইনাস ৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। মডার্নার টিকা রাখতে হয় ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ফলে অনেক দেশের জন্যই এসব টিকা পরিবহন ও বিতরণ বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

জাপানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফাইজারের পাশাপাশি মডার্না এবং তাদের ডমিস্টিক পার্টনার টেকদা ফার্মাসিউটিক্যাল যথাযথ তাপমাত্রায় ভ্যাকসিনগুলো রাখার জন্য নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, জাপানে এখন পর্যন্ত মোট এক লাখ ৬৫ হাজার ৮৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই হাজার ৪২০ জনের মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম