পাকিস্তানের উপকূলে ন্যাটোর মহড়ায় অংশ নেবে রাশিয়া

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২০, ১৭:২৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২২:২০

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে রাশিয়া। ২০২১ সালে পাকিস্তানের উপকূলে এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের উপকূলে ন্যাটোর মহড়ায় অংশ নেবে রাশিয়া

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে রাশিয়া।

গত এক দশকের মধ্যে এই প্রথম ন্যাটো জোটের কোনও মহড়ায় অংশ নিতে যাচ্ছে দেশটি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের করাচি বন্দর নগরীর কাছে আগামী ফেব্রুয়ারি মাসে ন্যাটো জোটের অংশগ্রহণে আমান-২০২১ নামে জলদস্যুবিরোধী মহড়া অনুষ্ঠিত হবে। রুশ নৌবাহিনীর সদস্যরাও এতে অংশ নেবে।

৩০ জাতির এই মহড়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, জাপান ও চীনের নৌবাহিনীরও যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে সর্বশেষ ২০১১ সালে স্পেনের পানিসীমায় ন্যাটো জোটের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিয়েছিল রাশিয়া।

রাশিয়া ও ন্যাটো জোটের মধ্যে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে এবং মাঝে মাঝেই রাশিয়া অভিযোগ করে যে, তার দোরগোড়ায় ন্যাটো বাহিনী সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে, তখন এই অস্বাভাবিক ধরনের মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাশিয়ার অভিযোগের জবাবে ন্যাটো বাহিনী মস্কোর বিরুদ্ধে অভিযোগ করে আসছে, তারা ইউক্রেনকে অস্থিতিশীল করে রেখেছে।

২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেওয়ার পর থেকে মস্কোর সঙ্গে ন্যাটো জোটভুক্ত পশ্চিমা দেশগুলোর সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে।

ন্যাটোর সঙ্গে সামরিক মহড়ায় রাশিয়ার অংশ নেওয়ার বিষয়ে জোটের মুখপাত্র ওয়ানা লুঙ্গেস্কু বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের প্র্যাকটিক্যাল সহযোগিতা স্থগিত রয়েছে। ফলে তাদের সঙ্গে ন্যাটো জোটের সামরিক মহড়ার কোনও পরিকল্পনা নেই। তবে কোনও একটি দেশ যদি আসন্ন এই মহড়ায় যোগ দিতে চায় তবে সেটি তাদের নিজেদের সিদ্ধান্ত।’ সূত্র: পার্স টুডে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম