তুরস্কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ৩২ কোটি টাকা করে জরিমানা

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২০, ২০:২৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২০:৩১

তুরস্কে শীর্ষস্থানীয় কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তিন কোটি তার্কিশ লিরা করে জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩২ কোটি ৩৬ লাখ ১৮ হাজার ১৭৪ টাকা। শুক্রবার শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তুরস্কের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষ (বিটিকে) এ জরিমানা আরোপ করে। স্থানীয় প্রতিনিধি নিয়োগে ধারাবাহিক ব্যর্থতার দায়ে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়। তুরস্কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ৩২ কোটি টাকা করে জরিমানা

দৈনিক ১০ লাখের বেশি বার ভিজিট করা হয় এমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে এই জরিমানার আওতায় আনা হয়েছে। এর মধ্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, পেরিস্কোপ, লিংকডইন, ডেইলি মোশন ও টিকটকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোও রয়েছে। তাদের প্রত্যেককে পৃথকভাবে ৩২ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।

গত ১ অক্টোবর থেকে তুরস্কে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নতুন আইন কার্যকর হয়েছে‍। নতুন আইন প্রণয়নের প্রথম ৩০ দিনের মধ্যে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দিতে ব্যর্থতার দায়ে তাদের ১০ মিলিয়ন তার্কিশ লিরা জরিমানা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ৩০ মিলিয়ন তার্কিশ লিরা করে জরিমানা করা হয়।

ইয়েনি সাফাকের খবরে বলা হয়েছে, ৯০ দিনের মধ্যে এ নিয়োগ সম্পন্ন না করলে প্ল্যাটফর্মগুলোতে তুর্কি বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন নিষিদ্ধ করে দেওয়া হবে। তাতেও কাজ না হলে ব্যান্ডউইথ কমিয়ে দেওয়া হবে। তবে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দিলে জরিমানার ৭৫ শতাংশ ছাড় দেওয়া হবে এবং ফের প্রয়োজনীয় ব্যান্ডউইথ দেওয়া হবে।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের