এবার মেক্সিকোতে অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০২০, ১২:২৯আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৩:৫৪
image

মেক্সিকোর স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার (১১ ডিসেম্বর) ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনাভাইরাস ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে।  দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গটালকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

এবার মেক্সিকোতে অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

বিশ্বের প্রথম দেশ হিসেবে সাধারণ মানুষের জন্য ফাইজার ভ্যাকসিনকে ছাড়পত্র দেয় ব্রিটেন। শুরু হয়  প্রয়োগও। ব্রিটেনের পর বাহরাইন, কানাডা, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রও এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়। সেই ধারাবাহিকতায় এবার প্রথম ল্যাতিন দেশ হিসেবে মেক্সিকো ফাইজার ভ্যাকসিনের অনুমোদন দিলো।

মেক্সিকো সরকার এ সপ্তাহে ঘোষণা দিয়েছে যে ডিসেম্বরের শেষ নাগাদ করোনাভাইরাস মোকাবিলায় তারা টিকাদান কর্মসূচি শুরু করবে। প্রথম ধাপে তারা ১ লাখ ২৫ হাজার মানুষকে ২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেবে।

১২ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ মেক্সিকোতে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকেতা ভয়াবহ রূপ নেয়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ লাখ ২৯ হাজারের অধিক মানুষ। এদের মধ্যে মোট ১ লাখ ১৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ ফাইজারের টিকা অনুমোদনের ঘোষণা দেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেক্সিকো ফাইজারের ৩ কোটি ৪৪ লাখ ডোজ ভ্যাকসিন ক্রয়ের চুক্তি করেছে। প্রথম রাউন্ড ভ্যাকসিন দেয়ার পর তারা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে ১০ লাখ হারে এবং এপ্রিলে ১ কোটি ২০ লাখ ভ্যাকসিন পাওয়ার আশা করছে। ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে এ মহামারি মোকাবিলার সামনের সারিতে থাকা মেডিকেল স্টাফরা অগ্রাধিকার পাবে।

/বিএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম