মাদ্রাসা ও সংস্কৃত শিক্ষার টোলকে নিয়মিত স্কুল বানাবে আসাম

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২০, ১৭:৩৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৭:৩৯
image

সরকার পরিচালিত সব মাদ্রাসা ও সংস্কৃত স্কুল (টোল) বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে ভারতের আসাম রাজ্য সরকারের মন্ত্রিসভা। রাজ্য পার্লামেন্টের আসন্ন শীতকালীন অধিবেশনে এই বিষয়ে একটি বিল আনা হবে বলে জানিয়েছেন সেখানকার সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি। তিনি জানান, মাদ্রাসা ও সংস্কৃত টোল বিষয়ক বিদ্যমান আইন প্রত্যাহার করে নেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মাদ্রাসা ও সংস্কৃত শিক্ষার টোলকে নিয়মিত স্কুল বানাবে আসাম

২০১৭ সালে মাদ্রাসার পাশাপাশি সংস্কৃত কেন্দ্র বোর্ডকে মাধ্যমিক শিক্ষা বোর্ডের সঙ্গে একীভূত করে আসাম সরকার। এবারে সেগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা  ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার সমালোচনা করছেন অনেকেই।

আসাম রাজ্য সরকারের মুখপাত্র চন্দ্র মোহন পাটোয়ারি জানান, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে রাজ্য সরকার পরিচালিত মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া রাজ্য পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে এ সংক্রান্ত বিল আনা হবে বলেও জানান তিনি।

গত অক্টোবরে রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান  আসামে রাজ্য সরকার পরিচালিত মোট ৬১০টি মাদ্রাসা রয়েছে। আর এগুলোর জন্য রাজ্য সরকারের বার্ষিক ব্যয় ২৬০ কোটি রুপি। তিনি জানান, মাদ্রাসা বন্ধের পাশাপাশি রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ডও বিলুপ্ত করে দেওয়া হবে।

হিমন্ত বিশ্ব শর্মা জানান, বন্ধ করে দেওয়া মাদ্রাসাগুলো উচ্চ বিদ্যালয়ে পরিণত করা হবে এবং সেখানকার শিক্ষার্থীদের নতুন করে নিয়মিত শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া, সংস্কৃত স্কুলগুলোকে ভারতীয় সংস্কৃতি, সভ্যতা ও জাতীয়তাবাদ শিক্ষা ও গবেষণার কেন্দ্রে পরিণত করা হবে বলেও জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম