ম্যাক্রোঁ করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে যাচ্ছেন ইউরোপীয় নেতারা

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২০, ২৩:৪৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০০:৩৭
image

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর কয়েকটি ইউরোপীয় দেশের নেতা স্বেচ্ছা আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট কিভাবে সংক্রমিত হয়েছেন তা এখনও স্পষ্ট না হলেও গত কয়েক দিনে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনসহ কয়েকটি উচ্চ-পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। সেকারণে তার সংস্পর্শে আসা কয়েকটি দেশের নেতারা আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ম্যাক্রোঁ করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে যাচ্ছেন ইউরোপীয় নেতারা

বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদের এক বিবৃতিতে ইমানুয়েল ম্যাক্রোঁর করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। বলা হয়, আগামী সাত দিন আইসোলেশনে থেকে দূরে থেকে দেশ পরিচালনার দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। এলিসি প্রাসাদের তরফে বলা হয় সম্প্রতি তার ঘনিষ্ট সংস্পর্শে আসা সকলকেই পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে।

গত সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের কাছাকাছি আসেন ম্যাঁক্রো। ওই সময় তাদের থেকে সামান্য দূরে ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ। অংশগ্রহণকারী অন্য নেতাদের মধ্যে ছিলেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট, বেলজিয়ান প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রু, ইতালীয় প্রধানমন্ত্রী গুইসেপ কোন্তে, ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি ডেভিড সাসোলিসহ অনেকেই।

এছাড়া গত বুধবার ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। বৃহস্পতিবার পর্তুগিজ প্রধানমন্ত্রীর কার্যালয় তার স্বেচ্ছা-আইসোলেশনে যাওয়ার খবর জানিয়েছে। গত ১৪ ডিসেম্বর ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে সাতদিনের জন্য সেলফ-আইসোলেশনে গিয়েছেন তাদের প্রধানমন্ত্রী।

/জেজে/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের