আফগানিস্তানে ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ১৫

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২০, ২২:৪৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২২:৫৪

আফগানিস্তানে শুক্রবার একটি ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন। হতাহতদের বেশিরভাগই শিশু। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। আফগানিস্তানে ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গজনি প্রদেশের একটি জেলায় আয়োজিত অনুষ্ঠানস্থলে একটি রিকশায় বোমা বিস্ফোরক পেতে রেখেছিল দুর্বৃত্তরা।

কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে একটি কোরআন তিলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানেই বিস্ফোরণ ঘটানো হয়।

এমন সময়ে এ হামলার ঘটনা ঘটলো যখন ১৯ বছরের যুদ্ধ বন্ধের লক্ষ্যে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারে তালেবানের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবারের হামলার ঘটনায় অবশ্য এখনও পর্যন্ত কোনও দল বা গোষ্ঠী দায় স্বীকার করেনি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম