থাইল্যান্ডের রাজ অবমাননা আইনের সংশোধন জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২০, ১৪:৩৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০০:৩০
image

কঠোর রাজ অবমাননা আইন সংশোধন করতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গত কয়েক সপ্তাহের মধ্যে এই আইন অন্তত ৩৫ জন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে ব্যবহার হয়েছে। এর মধ্যে ১৬ বছর বয়সীরাও রয়েছেন। এই আইনের ব্যবহার অবিলম্বে বন্ধ করতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়। শুক্রবার এই আহ্বান জানানো হয়েছে বলে খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। থাইল্যান্ডের রাজ অবমাননা আইনের সংশোধন জাতিসংঘ

থাইল্যান্ডের রাজ অবমাননা আইনটি বিশ্বের সবচেয়ে কঠোর আইন হিসেবে পরিচিত। ঠিক কোন কোন বিষয় অবমাননাকর বিবেচিত হবে, বিতর্কিত ওই আইনে তা সুনির্দিষ্ট করা হয়নি। থাই রাজতন্ত্রে যাই রাজা, রানি, উত্তরাধিকারী কিংবা শাসকের বিরোধিতা হিসেবে চিহ্নিত হয়, তার কারণেই নাগরিকদের সাজা হওয়ার সুযোগ আছে। ওই আইনের আওতায় সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে।

গত কয়েক মাস ধরেই রাজতন্ত্র অবমাননা আইন সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে দেশটির হাজার হাজার মানুষ। সম্প্রতি তাদের দাবিতে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা’র পদত্যাগের দাবিও। বিক্ষোভের সময় অনেককেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজতন্ত্র অবমাননাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মুখপাত্র রাভিনা সামদাসানি শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং শান্তিপূর্ণ জমায়েতের অধিকার প্রয়োগের কারণে কারও বিরুদ্ধে এই ধরনের মারাত্মক অপরাধের অভিযোগের ব্যবহার বন্ধ করতে আমরা থাইল্যান্ডের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

থাইল্যান্ডে গত কয়েক দিনে যাদের বিরুদ্ধে এই আইনে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে রয়েছেন তরুণ নেতা পারিত চিউওয়ারাক, মানবাধিকার আইনজীবী আনোন নাম্পা, পানুপং মাইক, ছাত্রনেতা পানুসায়া এবং অভিনেত্রী ইনিতিরা চারোয়েনপুরা।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম