ভারতের নতুন কৃষি আইনের পক্ষে সরব মোদি

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২০, ১৫:৩৮আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০০:৩২
image

ভারতে নতুন পাস হওয়া কৃষি আইন বিনিয়োগকারীদের মনোভাব বদলে দিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ইন্ডাস্টি অ্যাসোসিয়েশন আসোচাম’স ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি বলেন, বিনিয়োগকারী এখন ভারতে কেন-এর বদলে ভারতে কেন নয়-এমনটা ভাবতে শুরু করেছেন। তিনি দাবি করেন কৃষ আইন বদলের সুফল ইতোমধ্যে কৃষকেরা পেতে শুরু করেছেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারতের নতুন কৃষি আইনের পক্ষে সরব মোদি

ভারতে গত সেপ্টেম্বরে পাস হওয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে অবস্থান নিয়ে টানা ২৪ দিন ধরে বিক্ষোভ করছে দেশটির লাখ লাখ কৃষক। কৃষক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে ইতোমধ্যে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হলেও তাতে সংকট নিরসন হয়নি। সরকার আইন সংস্কারের প্রস্তাব কৃষকেরা প্রত্যাখ্যান করেছে। আইন বাতিলের দাবিতে অনড় রয়েছে তারা।

শুক্রবার এক আলোচনায় করজোড় করে কৃষকদের আলোচনায় বসার আহ্বান জানান নরেন্দ্র মোদি। সব ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা জানান তিনি। শনিবার অপর এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদি মহামারির মধ্যে ভারতে বিদেশি বিনিয়োগ রেকর্ড পর্যায়ে পৌঁছানোর কথা উল্লেখ করে বলেন, কৃষি আইন বদলানোর সুফল কৃষকেরা পেতে শুরু করেছেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘অতীতে এমন এক সময় ছিলো যখন বিনিয়োগকারীরা প্রশ্ন করতো ভারতে কেন (দেশটিতে কেন বিনিয়োগ করা হবে)। সংস্কারের কারণে আর তার প্রভাবে সেই অবস্থান বদলে এখন প্রশ্ন হয়েছে ভারতে কেন নয়?’ তিনি বলেন, আগে বিনিয়োগকারীরা উচ্চ করহারের দিকে ইঙ্গিত করে ভারতে কেন প্রশ্ন তুলতো, কিন্তু আজকে (কর্পোরেট) কর হার খুবই প্রতিযোগিতামূলক হওয়ায় তারা প্রশ্ন করছে ভারতে কেন নয়।

উল্লেখ্য, ভারত সরকার সম্প্রতি কৃষি আইনে বদল করে করপোরেট চাষ ও কৃষকদের কাছ থেকে যত খুশি ফসল কেনার অনমুতি দিয়েছে। করপোরেশনগুলি কৃষকদের আগাম টাকা দিয়ে কী চাষ করতে হবে সেটাও বলে দিতে পারবে। কৃষকদের ধারণা, এর ফলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তারা শেষ পর্যন্ত করপোরেশনের দাসে পরিণত হবেন। সুবিধা হবে বড় সংস্থাগুলির। কয়েক বছরের মধ্যে কৃষিতে তাদের একচেটিয়া বাজার প্রতিষ্ঠা হবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম