তৃণমূলকে উপড়ে না ফেললে কেন্দ্রীয় তহবিল নয়: অমিত শাহ

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২০, ১৩:৪১আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৩:৪৫

পশ্চিমবঙ্গে তৃণমূলকে উপড়ে না ফেললে কেন্দ্রীয় তহবিল পাওয়া যাবে না। শনিবার মেদিনীপুর কলেজ মাঠের সভায় পরোক্ষভাবে এমন হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলকে উপড়ে না ফেললে কেন্দ্রীয় তহবিল নয়: অমিত শাহ

সভা থেকে তীব্র ভাষায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত। তিনি বলেন, ‘‌বাংলায় রাজনৈতিক সংস্কৃতি পাল্টেছে। বাংলায় ভয়ের রাজনীতি চলছে। বিজেপি ভয় পায় না। মমতাকে হারাবে বিজেপি–‌র বঙ্গ ইউনিট। মুখ্যমন্ত্রী হবে বাংলার মানুষ। বাংলার পরিবর্তন নিতান্ত প্রয়োজন।’

অমিত শাহ অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে ভয় পান মমতা। সেই ভয়ে তিনি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো বাস্তবায়ন করেননি। ফলে কৃষকরা বঞ্চিত হয়েছে। তৃণমূলকে উপড়ে না ফেললে কেন্দ্রীয় তহবিল পাওয়া যাবে না। এটা তৃণমূলের বিদায়ের শুরু।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‌দিদি কান খুলে শুনে রাখুন বাংলায় বিজেপি সরকার গড়বে। ২০০টির বেশি আসনে জয়লাভ করে বাংলায় বিজেপি সরকার গড়বে। বাংলার উন্নয়ন হবে। সোনার বাংলা গড়ে তোলা হবে।’‌

এদিন অমিত শাহের বক্তব্যের আগে শুরু হয় যোগদান পর্ব। সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে দলীয় পতাকা তুলে দেন তিনি। এরপর একে একে যোগ দেন সাবেক মন্ত্রী শ্যামাপদ মুখার্জিসহ এক ঝাঁক সাবেক এমপি ও আমলা। সূত্র: আজকাল।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের