নিজেদের রক্তে মোদিকে চিঠি লিখলেন ভারতের কৃষকরা

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২০, ১১:৩৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১১:৩৭
image

কৃষি আইন বাতিলের দাবিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছেন ভারতের আন্দোলনরত কৃষকরা। মঙ্গলবার (২২ ডিসেম্বর) তারা প্রধানমন্ত্রীকে লেখা এই চিঠি পাঠিয়েছেন। সেই সঙ্গে ঠিক করেছেন আন্দোলনের আগামী দিনের কর্মসূচি।

নিজেদের রক্তে মোদিকে চিঠি লিখলেন ভারতের কৃষকরা

ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, গত ২৮ দিন ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। এরপরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনও সিদ্ধান্ত আসেনি। তারা সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কাছে রক্ত দিয়ে চিঠি লিখেছেন কৃষকরা।

মঙ্গলবার সিঙ্ঘু সীমান্তে এক রক্তদান কর্মসূচির আয়োজন করেন আন্দোলনকারী কৃষকরা। সেখান থেকে সংগৃহীত রক্তে মোদিকে একাধিক চিঠি লিখেছেন তারা। চিঠিতে তাদের মূল বক্তব্য: ‘কালা আইন বাতিল করুন। অন্যথায় আন্দোলন আরও জোরালো হবে।’ চিঠিতে তারা আরও লিখেছেন, ‘নরেন্দ্র মোদি আপনি দেশের প্রধানমন্ত্রী। আমাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। এই তিন কৃষি আইন আমরা গ্রহণ করছি না। এগুলো বাতিল করুন।’

কর্মসূচির পাশাপাশি এদিন বৈঠকেও বসেন কৃষকরা। আলোচনা করেন আগামী দিনের কর্মসূচি নিয়ে। এছাড়া সরকারের পাঠানো প্রস্তাব নিয়েও আলোচনা করেন তারা। জানা গেছে, হরিয়ানার টোল প্লাজাগুলো ফাঁকা করে দিতে রাজি হলেও ২৮ ডিসেম্বর থেকে আবারও জোরালো আন্দোলনে নামতে চলেছেন কৃষকরা।

কৃষক নেতা কুলওয়ান্ত সিং সান্ধু জানিয়েছেন, বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসের বাইরে শিখ সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ করবেন। সোমবার লস অ্যাঞ্জেলসে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। এর আগে কানাডা, ব্রিটেনেও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম