থামানো হলো কংগ্রেসের মিছিল, প্রিয়াংকা গান্ধী পুলিশ হেফাজতে

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২০, ১৬:৩২আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৭:০৪
image

বিক্ষোভরত কৃষকদের সমর্থনে রাষ্ট্রপতি ভবন অভিমুখে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন মিছিল আটকে দিয়েছে ভারতের পুলিশ। পরে ছোট একটি প্রতিনিধি দলকে প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। কংগ্রেসের প্রতিনিধি দলটি নতুন কৃষি আইন বাতিলে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করে একটি স্মারকলিপি হস্তান্তর করেছেন। মিছিল থামানোর পর রাহুলের বোন প্রিয়াংকা গান্ধী ভদ্রসহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে বাসে করে থানায় পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শিগগিরই তাদের ছেড়ে দেওয়া হবে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। থামানো হলো কংগ্রেসের মিছিল, প্রিয়াংকা গান্ধী পুলিশ হেফাজতে

বিগত প্রায় এক মাস ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন ভারতের কৃষকরা। এরপরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনও সিদ্ধান্ত আসেনি। তারা সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন। কৃষক বিক্ষোভে সমর্থন দিচ্ছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল।

বৃহস্পতিবার প্রায় দুই কোটি মানুষের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি নিয়ে রাষ্ট্রপতি ভবন অভিমুখে মিছিল শুরু করে কংগ্রেস। ওই স্মারকলিপিতে বিতর্কিত কৃষি আইন বাতিলে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই যে কৃষি আইন বাতিল হওয়ার আগ পর্যন্ত এসব কৃষক বাড়ি ফিরবে না। সরকারের উচিত পার্লামেন্টে একটি যৌথ অধিবেশন ডাকা এবং আইনগুলো প্রত্যাহার করা। বিরোধী দলগুলো কৃষক এবং শ্রমিকদের সঙ্গে আছে।’

ভারতে কোনও গণতন্ত্র নেই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি দাবি করেন যারাই প্রধানমন্ত্রীর বিরোধিতা করছে তাদেরকেই সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে, ‘এমনকি সেটা (আরএসএস প্রধান) মোহন ভগাওয়াত হলেও’।

এর আগে রাষ্ট্রপতি ভবন অভিমুখে কংগ্রেসের মিছিল থামানোর পর রাস্তায় বসে পড়েন প্রিয়াংকা গান্ধী। সে সময় তিনি বলেন, ‘এই সরকার যে কোনও ভিন্নমতকেই সন্ত্রাসী উপাদান বলে আখ্যা দিচ্ছে। কৃষকদের প্রতি সমর্নের কথা জানাতেই আমরা এই মিছিলের কর্সূচি নিয়েছি।’ এর কিছুক্ষণের মধ্যেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

উল্লেখ্য, দিল্লির বিজয় চক থেকে মিছিল শুরুর আগে দলীয় কার্যালয়ে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী।

 

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম