গুরুতর যৌন নির্যাতনে অভিযুক্ত কসবি

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৫, ১০:২৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১২:৫৫
image

জনপ্রিয় কৌতুক অভিনেতা বিল কসবি গুরুতর যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত হয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি আদালত বিল কসবি ২০০৪ সালে মাদক প্রয়োগ করে এক নারীকে যৌন নির্যাতন করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে।
বুধবার দুইজন আইনজীবীকে নিয়ে আদালতে হাজিরা দেন কসবি। সেখানে তাকে ১০ লক্ষ ডলারের একটি বন্ড সই করতে হয়, নিজের পাসপোর্ট জমা দিতে হয় ও অভিযোগকারী নারীর সঙ্গে কোন রকম যোগাযোগ না রাখার প্রতিশ্রুতিও দিতে হয়।
আদালত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের কোন জবাব দেননি এক সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেতা। তার আইনজীবীরা আদালতের রায়ের বিরুদ্ধে কোন আপিলও করেননি। তবে বারবারই যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করে গেছেন আটাত্তর বছর বয়সী কসবি  এবং তার আইনজীবীরা।
প্রসঙ্গত, বিল কসবির বিরুদ্ধে একই পদ্ধতিতে (মদ এবং মাদক প্রয়োগ করে সম্মতি উৎপাদন)যৌন নির্যাতনের অভিযোগ করেছেন একাধিক নারী। তবে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে কসবি দাবি করেন, অর্থলোভ ও তার জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতেই এসব অভিযোগ তোলা হয়েছে। কেননা ওই নারীরা স্বেচ্ছায় তার সঙ্গে সম্পর্কিত হয়েছিলেন। সূত্র: রয়টার্স
/ইউআর/ বিএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক