৩০ দেশের কাছে চিঠি পাঠালো হামাস

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২০, ১৭:৪২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৮:৪০

বিশ্বের ৩০টি দেশের কাছে বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। দলটির প্রধান ইসমাইল হানিয়া স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, বর্ণবাদী ও দখলদার ইসরায়েলের সঙ্গে মুসলিম ও আরব দেশগুলোর স্বাভাবিক সম্পর্ক স্থাপন বড় ধরনের রাজনৈতিক অপরাধ। ৩০ দেশের কাছে চিঠি পাঠালো হামাস

চিঠিতে হামাস নেতা বলেন, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কারণে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা বাড়িয়ে দেওয়ার সাহস পেয়েছে। পাশাপাশি গাজা উপত্যকার ওপর তাদের অবরোধ অব্যাহত রেখেছে।

ইসরায়েলের এসব তৎপরতার উদাহরণ হিসেবে ফিলিস্তিনিদের ওপর হামলা জোরদার, ভূমি দখল, নতুন নতুন অবৈধ ইহুদি বসতি স্থাপন, জেরুজালেম শহরকে ইহুদিকরণ এবং আল-আকসা মসজিদকে বিভক্তিকরণের প্রচেষ্টার কথা তুলে ধরেন ইসমাইল হানিয়া।

হামাস প্রধান বলেন, বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া পুরো মুসলিম উম্মাহর স্বার্থের প্রতি হুমকি হয়ে দেখা দিয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরি মারা হয়েছে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাকে বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেন ইসমাইল হানিয়া। সূত্র: পার্স টুডে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি