মমতার মতাদর্শ পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে: মোদি

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২০, ১৯:৩৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২০:৩৫
image

রাজনৈতিক কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তার তহবিল আটকে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন, পিএম-কৃষাণ প্রকল্প আটকে দিয়ে রাজ্যের ৭০ লাখ কৃষকের সহায়তা তহবিল স্থবির করে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিজেপি নেতা মোদি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস নেতা মমতার মতাদর্শ রাজ্যটিকে ধ্বংস করে দিচ্ছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মমতার মতাদর্শ পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে: মোদি

চার মাস পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। ওই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। নির্বাচন সামনে রেখে দল দুটির নেতারা সম্প্রতি পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলতে শুরু করেছেন।

শুক্রবার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি (পিএম-কৃষাণ) নামের একটি প্রকল্পের অর্থ বরাদ্দ অনুমোদন করেন। প্রকল্পের সুবিধাভোগী কৃষকেরা প্রতিবছর ৬ হাজার রুপি করে সহায়তা পাবেন। মোদি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে প্রকল্পটি আটকে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আপনারা যদি মমতার ১৫ বছর আগের বক্তব্য শোনেন তাহলে বুঝতে পারবেন তার মতাদর্শ পশ্চিমবঙ্গকে কতটা ধ্বংস করেছে।’ তিনি বলেন, ‘যারা স্বার্থপরতার রাজনীতি করছেন মানুষ তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। (মমতার) দলটি কৃষকদের লাভের কথা বলছে না, বরং কৃষকদের নামে দিল্লির নাগরিকদের হয়রানি এবং দেশের অর্থনীতি ধ্বংসে যুক্ত রয়েছে।’

উল্লেখ্য, শুক্রবার পিএম-কৃষাণ প্রকল্পের আওতায় নয় কোটি কৃষকদের জন্য ১৮ হাজার কোটি রুপি অর্থ সহায়তা অনুমোদন করেন নরেন্দ্র মোদি। এছাড়া নয়টি রাজ্যের কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক