রাশিয়ায় এবার নাভালনির সমর্থকের বিরুদ্ধে তদন্ত শুরু

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২০, ১১:০২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১১:০৭
image

রুশ কর্তৃপক্ষ বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে অপরাধের তদন্ত শুরু করেছে। নাভালনি ও তার সমর্থকদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার পুলিশ সোবলের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করে এবং জেরার জন্য নিয়ে যায়। পুলিশ এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।


অ্যালেক্সি নাভালনির মিত্র ও সমর্থক লুবোভ সোবল

পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার বিরুদ্ধে প্রচার চালানোর পাশাপাশি উচ্চ-পর্যায়ের দুর্নীতির অভিযোগও সামনে নিয়ে এসেছেন। গত ২০ অগাস্ট রাশিয়ার একটি অভ্যন্তরীন ফ্লাইটে সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন নাভানলি। বিমানবন্দরে চা পানের আগেই তার পানীয়তে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলেন সমর্থকরা।

কোমায় চলে যাওয়া নাভালনিকে রাশিয়ায় প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পর জার্মানিতে নেওয়া হয়েছিল। জার্মানির বার্লিন হাসপাতালই প্রথম নাভালনিকে সোভিয়েত আমলের বিষাক্ত রাসায়নিক নোভিচক দেওয়ার কথা জানায়। পরে সুইডেন এবং ফ্রান্সের পরীক্ষাগারেও নাভালনিকে নোভিচক বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছিল জার্মানি। এখন নাভালনির সমর্থকরা বলছেন, নাভালনিকে বিষপ্রয়োগের ঘটনায় জড়িত ক্রেমলিনের এজেন্টকে সোবল হুমকি দিয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। সে কারণেই তিনি সরকারের রোষানলে পড়ে থাকতে পারেন।

মস্কোয় রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি’র ওই এজেন্টের ফ্ল্যাটেও গিয়েছিলেন সোবল। এরপরই সোমবার তাকে কয়েকঘণ্টা আটকে রাখে পুলিশ। নাভালনি গত সপ্তাহে কৌশলে এফএসবি এজেন্ট কোনসতানতিন কুদ্রেইয়াভৎসেভের সঙ্গে ছদ্মবেশে কথা বলে তার কাছ থেকে বিষপ্রয়োগের সব কথা বের করেছেন বলে জানানো হয় গণমাধ্যমের খবরে। তবে এফএসবি তা ভুয়া এবং এফএসবি’র ভাবমুর্তি ক্ষুন্ন করার চেষ্টা বলে উড়িয়ে দিয়েছে।

নাভালনির দীর্ঘ দিনের মিত্র ৩৩ বছর বয়সী লুবোভ সোবল এফএসবি এজেন্ট কুদ্রেইয়াভৎসেভের ফ্ল্যাটে গিয়ে কলিংবেল বাজিয়েছিলেন। তবে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এদিকে নাভালনির দুর্নীতিবিরোধী সংগঠনের আইনজীবী আইভান জুদানভ বলছেন, পুলিশের ধারণা সোবল ভয়ভীতি দেখিয়ে কিংবা সহিংসতার আশ্রয় নিয়ে একজনের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা করেছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা। রাশিয়ায় এমন অপরাধের অভিযোগে দু’বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে।



/এফইউ/বিএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম