‘ক্লিনটন বিশ্বের সবচেয়ে বড় নারী নিপীড়কদের একজন’

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৫, ১২:৩৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১২:৩৭
image

রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থিতা প্রত্যাশী হিলারি ক্লিনটনের সঙ্গের যৌন বিতর্কে নতুন ব্যঞ্জনা হাজির করেছেন রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে একহাত নিলেন তিনি। বুধবার (৩০ ডিসেম্বর) তিনি বিল ক্লিনটনকে বিশ্বের সবচেয়ে বড় নারী নিপীড়নকারীদের একজন বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, হিলারি ক্লিনটনকে নারীরা পছন্দ করেন না।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যৌনতাকে পুঁজি করে হিলারি ও ট্রাম্পের প্রচারণাকারীরা সুবিধা নিতে চাইছেন। এ নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ২০০৮ সালে প্রার্থিতা নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হিলারির হেরে যাওয়ার বিষয় নিয়ে যৌনাত্মক খোঁচা দিলে মুখোমুখী অবস্থান শুরু হয়।
এরপর হিলারি ট্রাম্পকে ‘বড় কামুক’ বলে অভিহিত করেন। তার জবাবে বুধবার ট্রাম্প বলেন, ‘তিনি আমাকে এসব বিষয়ে (যৌনতা) অভিযুক্ত করছেন। অথচ তার স্বামী বিশ্বের অন্যতম যৌন নিপীড়ক।’ ট্রাম্প বলেন, ‘আমাকে তাঁর স্বামী সম্পর্কে কথা বলতে হবে। বিল ক্লিনটন অনেক নারীকে নির্যাতন করেছেন।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের দ্বিতীয় মেয়াদে (১৯৯৭-২০০১) হোয়াইট হাউসের স্টাফ মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বিল ক্লিনটন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। মার্কিন কংগ্রেসে তাঁর বিরুদ্ধে অভিশংসনেরও প্রস্তাব ওঠে।

হিলারির প্রচারণাকারীরা তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ইতিবাচক অর্থনৈতিক রেকর্ড নিয়ে বক্তব্য প্রচার করলে তার যৌন কেলেঙ্কারির বিষয়টি নিয়ে আসে ট্রাম্প এবং তার ক্যাম্পেইনের লোকেরা। তারপর থেকে ক্লিনটনের যৌন কেলেঙ্কারি নিয়ে কথা চালিয়ে যাচ্ছে তারা।

সোমবার এক টুইটার বার্তায় ট্রাম্প হিলারিকে উদ্দেশ্য করে মন্তব্য করেন, যার স্বামীর বিরুদ্ধে ভয়াবহ যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে তিনি ট্রাম্পকে নিয়ে ‘নারী ইস্যু’ তৈরী করতে গেলে ভুল করবেন। মঙ্গলবার তিনি আবারও ক্লিনটনের শাসনামলে ভয়াবহ সব যৌন নিপীড়ন হয়েছে বলে অভিযোগ তোলেন। আর বুধবার তিনি সরাসরি ক্লিনটনকে বিশ্বের সবচে বড় নিপীড়কদের একজন বললেন। পর্যবেক্ষকেরা মনে করছেন, স্বামীর যৌন কেলেঙ্কারি নিয়ে বিরোধীরা প্রচারে নামলে হিলারি ক্ষতিগ্রস্ত হতে পারেন।

বুধবার ট্রাম্প বলেন, ক্লিনটনদের ওপর আক্রমণ করা ছাড়া তাঁর আর কোনো উপায় ছিল না। তিনি বলেন, ‘আপনি আপনার চারপাশের লোকজনকে মিথ্যা বলতে পারেন না। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে নারীদের কেউ বেশি সম্মান করেন না।’

হিলারি ক্লিনটন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘নারী ইস্যুতে হিলারি আমাকে সত্যি বেশ আঘাত করছেন। তিনি জয় পাচ্ছেন না।’ রিপাবলিকান দলের এই বিতর্কিত মনোনয়ন প্রত্যাশী আরও বলেন, ‘নারীরা হিলারিকে পছন্দ করেন না। এটা আমি সব সময় দেখে আসছি।’ সূত্র: গার্ডিয়ান

/বিএ/

সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী