এয়ার কানাডা ফ্লাইটের জরুরি অবতরণ, আহত ২১

৩১ ডিসেম্বর ২০১৫, ১৩:০৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৪:১৭

ক্যালগেরিতে অবতরণ করে এয়ার কানাডা ফ্লাইট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি অবতরণে বাধ্য হয়েছে এয়ার কানাডার একটি বিমান। এতে অন্তত ২১ আরোহী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩জন শিশুও রয়েছে বলে জানান কর্মকর্তারা।
সাংহাই থেকে টরেন্টো যাওয়ার পথে ক্যালগেরিতে অবতরণে বাধ্য হয় বিমানটি। এ সময় অন্তত ৮ আরোহী ঘাড়ে ও পিঠে গুরুতর আঘাত পান। এ ছাড়াও ১৩ আরোহীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
বিমানের যাত্রী ইয়ে লি বলেন, ‘শুরুতে ঝাঁকি লাগলেও তা স্বাভাবিকই ছিল। কিন্তু পরে তা ভয়াবহ হয়ে ওঠে।’
তবে আহতরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থার এক মুখপাত্র। বোয়িং ৭৭৭ বিমানটিতে ৩৩২ জন যাত্রী ও ১৯ জন বিমান ক্রু ছিলেন।
এয়ারলাইন কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্যালগেরিতে কোন রকম দুর্ঘটনা ছাড়াই নিরাপদে অবতরণ করেছে বিমানটি। সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম