নাগোরনো-কারাবাখে আবারও হামলার অভিযোগ আজারবাইজানের

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২০, ১৯:২৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:২৬
image

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাগোরনো-কারাবাখ অঞ্চলে তাদের একটি সেনা ইউনিটে হামলা চালিয়েছে একটি অবৈধ আর্মেনীয় সশস্ত্র গ্রুপ। এতে এক আজেরি সেনা নিহত ও অপর একজন আহত হয়েছে বলেও দাবি তাদের। আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রবিবার বিকেলে খোজাবেন্দ এলাকায় চালানো এই হামলা প্রতিহত করা হলে ছয় হামলাকারী নিহত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। নাগোরনো-কারাবাখে আবারও হামলার অভিযোগ আজারবাইজানের

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। এই সংঘাতে কয়েক হাজার মানুষের প্রাণহানির পর রুশ মধ্যস্থতায় শান্তিচুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ১০ নভেম্বর সংঘাতের অবসান হয়। চুক্তির আওতায় আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা কারাবাখের তিনটি জেলা আজারবাইজানের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার খোজাবেন্দ সেনা ইউনিটে আর্মেনীয় গোষ্ঠীর হামলার কথা জানানো হয়। আর্মেনীয় গোষ্ঠী আবারও হামলা চালালে ব্যাপক পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

আজেরি মন্ত্রণালয়ের বিবৃতির কয়েক ঘণ্টা আগে পার্শ্ববর্তী হাদরুত এলাকায় সংঘাতের খবর অস্বীকার করে আর্মেনিয়ার প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, নাগোরনো-কারাবাখের নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো কঠোরভাবে যুদ্ধবিরতি মেনে চলছে।

উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে অবস্থিত হলেও ইয়েরেভান সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছিল আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ১৯৮০-এর দশকের শেষদিকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে ৩০ হাজার মানুষ নিহত হয়। পরে ২০১৬ সালের শুরুতে আবারও সংঘাতে জড়ায় দুই পক্ষ।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম