এবার ফিনল্যান্ডে নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২০, ২১:০৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:১৩
image

যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, তার অস্তিত্ব এবার ফিনল্যান্ডেও শনাক্ত হয়েছে।  দেশটিতে এমন তিনজন রোগীর সন্ধান মিলেছে। এর মধ্যে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন বৈশিষ্ট্যের ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুইজন। আর অপরজন আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া ভিন্ন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে। ফিনল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

এবার ফিনল্যান্ডে নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্ত

সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। অক্টোবরে ব্রিটেনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের ৫০ শতাংশই এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের কবলে পড়েছেন। এরইমধ্যে ইতালি, সিঙ্গাপুর, ফ্রান্স, দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্য ছাড়া  দক্ষিণ আফ্রিকায়ও আলাদা বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন বৈশিষ্ট্যের ভাইরাসকে কেন্দ্র করে এ মাসের শুরুর দিকে ব্রিটেন থেকে আসা যাত্রীদের ওপর ভ্রমণসংক্রান্ত বিধি-নিষেধ আরোপ করে ফিনল্যান্ড।

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম