পাটনায় কৃষক বিক্ষোভে লাঠিচার্জ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২০, ১৯:৩০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১২:৪২
image

কৃষি আইন বাতিলের দাবিতে বিহার রাজ্যের গভর্নরের বাসভবন অভিমুখে কৃষকদের একটি মিছিলে পাটনায় লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার লাঠিচার্জের পর কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে বেশ কয়েক জন কৃষক আহত হয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পাটনায় কৃষক বিক্ষোভে লাঠিচার্জ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ভারতের লাখ লাখ কৃষক। কৃষক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে ইতোমধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হলেও তাতে সংকট নিরসন হয়নি। দিল্লির কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন অন্য কৃষকেরা।

মঙ্গলবার পাটনার বিখ্যাত গান্ধী ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কৃষকেরা। ডাক বাংলো চকে মিছির পৌঁছানোর পর ব্যারিকেড দিয়ে কৃষকদের আটকে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পরে কৃষকেরা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়।

পুলিশের দাবি গান্ধী ময়দানেই পুলিশ সদস্যদের ওপর চড়াও হয় কৃষকেরা। সমবেত কৃষকেরা অনেকগুলোর পরিবর্তে একটি গেট দিয়ে ময়দানে ঢুকতে চাইলে বিশৃঙ্খলা শুরু হলে পুলিশ লাঠিচার্জ শুরু করে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে, পদদলনের ঘটনা এড়াতেই কৃষকদের অনেকগুলো গেট ব্যবহার করতে বলা হয়।  

তবে বিক্ষোভ মিছিলের আয়োজকদের অভিযোগ বিক্ষোভ দমন করতে লাঠিচার্জ করেছে পুলিশ। বিহার রাজ্য কৃষান সভার সাধারণ সম্পাদক প্রসাদ সিং বলেন, ‘গত ৩৪ দিন ধরে দিল্লিতে অবস্থান নেওয়া কৃষকদের সমর্থনে আমরা সমবেত হয়েছিলাম।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম