ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত এক মেয়ে নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। রাজধানী জাগরেবের দক্ষিণপূর্বের পেতরিনজা শহরে বহু ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। মঙ্গলবার পুরো ক্রোয়েশিয়া ছাড়াও প্রতিবেশি সার্বিয়া, বসনিয়া এবং হার্জেগোভনিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ বলেছেন, ‘এ পর্যন্ত আমরা এক মেয়ে নিহত হওয়ার তথ্য পেয়েছি… এখন পর্যন্ত আর কোনও হতাহত পায়নি।’ তবে ওই শিশুর বিষয়ে অন্য কোনও বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এইচআরটি’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্যবহার হওয়া সেন্টার অব পেতরিনজা’র অস্তিত্ব এখন নেই।’ শহরটির মেয়র দারিনকো দামবোভিক বলেছেন, ‘আমার শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, শিশুরা মারা গেছে।’ তিনি বলেন, পরিস্থিতি হিরোশিমার মতো-শহরের অর্ধেকের অস্তিত্ব এখন আর নেই।’








