আফগানিস্তানে আবারও গুলি করে সাংবাদিক হত্যা

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২১, ১২:৪০আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৪:৩৩

আফগানিস্তানে আবারও গুলি করে বিসমিল্লাহ আদেল আইমাক (২৮) নামে একজন সাংবাদিক ও মানবাধিকারকর্মীকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) রাতে দেশটির ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহ শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এ নিয়ে দেশটিতে গত দুই মাসে ৫ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে এখনও কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি।

নিহত বিসমিল্লাহ আদেল আইমাক ছিলেন ‘সাদা-ই-ঘোর রেডিও’এর প্রধান সম্পাদক। তিনি আফগানিস্তানের সংবাদ জগতে পরিচিত মুখ। বেশ কয়েক বছর ধরে তিনি মানবাধিকারকর্মী হিসেবে কাজ করছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস আগেও বিসমিল্লাহ আদেল আইমাককে হত্যাচেষ্টা করা হয়েছিল।

ঘোর প্রদেশের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানেশ রয়টার্সকে জানিয়েছেন, বিসমিল্লাহ আদেল আইমাক ২০১৫ সাল থেকে সাদা-ই-ঘোর রেডিওতে কাজ শুরু করেন এবং পরে তিনি প্রধান সম্পাদক হিসেবে দায়িত্বগ্রহণ করেন।

আদেল আইমাক হত্যার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এক টুইট বার্তায় তিনি বলেছেন, আফগান সরকার স্বাধীন মতপ্রকাশে বিশ্বাস করে। এ ব্যাপারে তারা প্রতিজ্ঞাবদ্ধ। তবে তালিবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠী সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম