ফাইজারের টিকা নেওয়ার পর আইসিইউতে মেক্সিকান ডাক্তার

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২১, ১৪:৫৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৪:৫৭

ফাইজারের টিকা নেওয়ার পর শারীরিক জটিলতায় পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন মেক্সিকান ডাক্তার। ওই চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাকে নুইভো লিয়ন রাজ্যের একটি পাবলিক হাসপাতালের আইসিইউ ইউনিটে রাখা হয়েছে।

মেক্সিকোর পক্ষ থেকে বলা হয়েছে, টিকা নেওয়ার পর ৩২ বছর বয়সী ওই নারী ডাক্তারের অসুস্থ হয়ে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে ফাইজার ও বায়োইনটেকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টিকা নেওয়ার পর ওই ডাক্তার খিঁচুনি, শ্বাসকষ্টের কবলে পড়েন। তার শরীর র‍্যাশে ভরে যায়।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ডাক্তারের এনসেফেলোমাইটিস হয়েছে।’ এনসেফেলোমেলাইটিস হলো  মস্তিষ্ক এবং মেরুদণ্ডের প্রদাহ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই ডাক্তারের অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার অতীত ইতিহাস রয়েছে। আর ক্লিনিক্যাল ট্রায়ালের সময় টিকা নেওয়ার পর কাউকে মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হতে দেখা যায়নি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম