প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন বাইডেন

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২১, ১৫:১৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৫:৩৭

উগ্র ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের কয়েক ঘণ্টার মাথায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে অনুমোদন দিয়েছে দেশটির কংগ্রেস। আগামী ২০ জানুয়ারি তাকে শপথ গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এ অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা।

এদিনের অধিবেশনে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অধিবেশনে বিষয়টি উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গেই মন্টানার সিনেটর স্টিভ ডেইনস, ইন্ডিয়ানার মাইক ব্রাউন এবং জর্জিয়ার কেলি লোফ্লারসহ অন্যরা জানান, তারা আর বাইডেনের জয়ের বিষয়ে আপত্তি করবেন না। তবে কিছু রিপাবলিকান সদস্য অ্যারিজোনার ফলাফল চ্যালেঞ্জ করে, যেখানে বাইডেন সামান্য ব্যবধানে জিতেছিলেন। শেষ পর্যন্ত সিনেটে সংখ্যালঘু ডেমোক্র্যাটিক ব্লকে অনেক রিপাবলিকান সদস্য যোগ দেন; যারা বাইডেনের বিজয় মেনে নেন।

মূলত ইউএস ক্যাপিটলে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহ ওই তাণ্ডবের ঘটনার পর নতুন করে বিতর্ক তৈরি থেকে বিরত থাকেন তারা। ওই সহিংসতায় এক নারীসহ অন্তত চারজন নিহত হন।

বুধবার আইনপ্রণেতারা যখন নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটল-এ ঢুকে পড়ে। দেখা যায় শত শত বিক্ষোভকারী ভবনটিতে ঢুকে পড়ছে আর পুলিশ কংগ্রেস সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে।

ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের এই তাণ্ডবের ঘটনায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে ১২ ঘণ্টার কারফিউ জারি হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার পর ডিস্ট্রিক অব কলাম্বিয়ার (ডিসি) মেয়র মুরিল বসের এই কারফিউ জারি করেন। কারফিউ চলাকালেই স্পিকার ন্যান্সি পেলোসি স্থগিত হয়ে যাওয়া অধিবেশন আবারও শুরুর ঘোষণা দেন। সে অনুযায়ী বিক্ষোভকারীদের ক্যাপিটল হিল থেকে সরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় ফের অধিবেশন শুরু হয়। সূত্র: ভয়েস অব আমেরিকা, সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক