সোমবার থেকে কাতারের সঙ্গে ফ্লাইট চালু করছে সৌদি

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২১, ২২:২২আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২২:২২

দীর্ঘ সাড়ে তিন বছরের অবরোধ তুলে নেওয়ার পর এবার কাতারের সঙ্গে ফের বিমান চলাচল শুরু করতে যাচ্ছে সৌদি আরব। টুইটারে দেওয়া এক পোস্টে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া জানিয়েছে, সোমবার থেকে তারা কাতারের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করবে।

সৌদিয়ার টুইটে বলা হয়েছে, সৌদিয়া রিয়াদ ও জেদ্দা থেকে ফের দোহায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। রিয়াদ থেকে সপ্তাহে চারটি এবং জেদ্দা থেকে তিনটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী ১১ জানুয়ারি সোমবার রিয়াদ থেকে দোহার উদ্দেশে প্রথম ফ্লাইটটি যাত্রা করবে।

সম্প্রতি সৌদি আরবের আল-উলা শহরের পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সম্মেলনে কাতারের চুক্তিতে উপনীত হয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। অবরোধকারী চার দেশের সঙ্গে এ চুক্তির পরই দেশগুলোর সঙ্গে কাতারের বিমান বিমান চলাচলের বিষয়টি সামনে আসে।

২০১৭ সালের ৫ জুন কথিত সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তবে সৌদি জোটের অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। বরং এ অবরোধকে রক্তপাতহীন যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুররহমান আলে সানি। তার ভাষায়, সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ দোহার বিরুদ্ধে প্রকারান্তরে যুদ্ধ ঘোষণা করেছে।

কাতারবিরোধী ওই অবরোধ প্রত্যাহারে ১৩ দফা দাবি তুলে ধরেছিল সৌদি জোট। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেওয়া, কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। তবে সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করে উল্টো তুরস্কের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে কাতার। তুরস্কও কাতারের সমর্থনে এগিয়ে আসে। বলা চলে, তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান একাই সৌদি আরবের কাতারবিরোধী অবরোধ ব্যর্থ করে দেন।

গত কয়েক মাস থেকেই কুয়েতের পাশাপাশি সৌদি-কাতার বিরোধ নিরসনে উদ্যোগী হয় ট্রাম্প প্রশাসন। রিয়াদও ইঙ্গিত দিচ্ছিল তারা দোহার সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে আগ্রহী। এসবের ধারাবাহিকতায় কাতার সীমান্ত খুলে দেওয়ার পর এবার দেশটির সঙ্গে ফের বিমান চলাচল শুরু করতে যাচ্ছে সৌদি আরব। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী