নিজ দলের সাধারণ সম্পাদক হলেন কিম

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২১, ১৫:৩৪আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৯:১৬

নিজ দল ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রবিবার দলীয় কংগ্রেসে তাকে এ পদে নির্বাচিত করা হয়। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কিম জং উনের বাবা কিম জং ইলও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। এখন এ পদে আসীন হওয়ার মাধ্যমে দলে তার ক্ষমতা আরও বাড়বে বলে প্রতীয়মান হচ্ছে। কেননা, এই পদটিকে আনুষ্ঠানিকভাবে ‘বিপ্লবের সর্বাধিনায়ক এবং নেতৃত্ব ও একতার কেন্দ্র’ হিসেবে বিবেচনা করা হয়। কেসিএনএ-এর খবরে বলা হয়েছে, কিম জং উন সর্বসম্মতিক্রমে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী পাঁচ বছরের জন্য তাকে দেশের কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণের দায়িত্ব দিলো ক্ষমতাসীন দল।

দলীয় কংগ্রেসের কথা বলা হলেও বাস্তবে উত্তর কোরিয়া রাজতান্ত্রিক পদ্ধতিতেই শাসিত হয়ে আসছে। ২০১১ সালে বাবার মৃত্যুর পর থেকে কিম জং উন-ই দেশটির একচ্ছত্র শাসক। পরিবারে তার ঘনিষ্ঠদের সরকারেও ব্যাপক প্রভাব রয়েছে বলে মনে করা হয়।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম