যে কোনও পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত: ভারতীয় সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২১, ২০:০৬আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২০:৫৩

চীন ও পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে ক্রমাগত সমস্যা তৈরির অভিযোগ করেছেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। তবে যেকোনও পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন।

ভারত সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বলেও মন্তব্য করেন মনোজ মুকুন্দ নারাভানে। তিনি বলেন, ‘ভবিষ্যতে যেকোনও চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তা মোকাবিলা করার জন্য ইতোমধ্যে সেনাবাহিনীকে আধুনিকায়নের কাজ শুরু হয়েছে।’

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনের সঙ্গে ভারতের বিবাদ এখনও মেটেনি। দফায় দফায় বৈঠকের পরও সীমান্ত নিয়ে কোনও সমাধান আসেনি। দিল্লির অভিযোগ, বারবার প্রটোকল ভেঙে ভারতীয় ভূখণ্ডের সীমান্ত এলাকায় অস্থিরতার চেষ্টা করছে বেইজিং। এ প্রসঙ্গে নারাভানে বলেন, বারবার একই কাজ করছে চীন। সীমান্তে কড়া নজর রাখা হচ্ছে। পরিস্থিতি মোড় নিলে ভারতও তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

এদিনে পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। তিনি বলেন, ‘যেভাবে সীমান্তে পাকিস্তান জঙ্গি কার্যকলাপ বাড়াচ্ছে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। সন্ত্রাসবাদ নিয়ে কোনও আপসের পথে হাঁটবে না ভারত। আঘাত এলে উপযুক্ত প্রত্যাঘাত করা হবে।’ সূত্র: আনন্দবাজার।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম