কোভ্যাক্সিনে পার্শ্বপ্রতিক্রিয়া হলে ক্ষতিপূরণ দেবে ভারত বায়োটেক

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ১৭:০৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৪:১০
image

ভারতে করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশীয় ভ্যাকসিন তৈরি করা কোম্পানি ভারত বায়োটেক জানিয়েছে যে, যদি তাদের ডোজে কোনও বিরূপ প্রভাব দেখা দেয়, তাহলে ভ্যাকসিন গ্রহণকারীকে কোম্পানি ক্ষতিপূরণ দেবে। এক সম্মতিপত্রে এমন প্রতিশ্রুতি দিচ্ছে ভারত বায়োটেক। ভ্যাকসিন প্রদানের আগে গ্রাহকের কাছ থেকে সে সম্মতিপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে।

গত ৩ জানুয়ারি দেশীয়ভাবে তৈরি কোভিশিল্ড ও কোভ্যাক্সিন এ দুই ভ্যাকসিনকে অনুমোদন দেয় ভারতের কেন্দ্রীয় সরকার৷ কোভিশিল্ড নিয়ে কোনও সংশয় না থাকলেও, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। এই টিকা কতটা কার্যকর তার কোনও তথ্য সরকারিভাবে দেয়নি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তার আগেই তাকে অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই। 

এরইমধ্যে ভারত বায়োটেকের কাছ থেকে কেন্দ্রীয় সরকার ৫৫ লাখ ডোজের অর্ডার দিয়েছে। পাশাপাশি জারি করা হয়েছে একটি নির্দেশিকাও৷ যেখানে বলা হয়েছে, কোভ্যাক্সিনের ডোজ নেওয়ার পর কারও শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া বা গুরুতর কোনও সমস্যা দেখা দিলে ক্ষতিপূরণ দিতে হবে ভারত বায়োটেককে৷

এরইমধ্যে ওষুধ কোম্পানিটিও জানিয়ে দিয়েছে তারা ক্ষতিপূরণ দিতে রাজি আছে। কোভ্যাক্সিন টিকার জন্য একটি সম্মতিপত্র প্রকাশ করা হয়েছে৷ এই ফর্মেই সাক্ষর করতে হবে টিকা গ্রহণকারীকে৷ এ প্রসঙ্গে ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কোনও বিরূপ পরিস্থিতির বা মারাত্মক প্রতিকূল অবস্থা দেখা দিলে সরকারি বা সরকার অনুমোদিত হাসপাতালগুলিতে সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করা হবে৷’ এছাড়াও সংস্থার তরফে জানানো হয়েছে, ‘টিকা নেওয়ার ফলে শরীরে মরাত্মক প্রতিক্রিয়া ঘটেছে প্রমাণিত হলে ক্ষতিপূরণ দেওয়া হবে৷’

সম্মতিপত্রে আরও বলা হয়েছে, ‘টিকা গ্রহণের অর্থ এই নয় যে, অন্যান্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন নেই৷’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক