করোনাভাইরাস সংক্রান্ত ১০ নির্বাহী আদেশে স্বাক্ষর বাইডেনের

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২১, ১২:২৫আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১২:৩০

করোনাভাইরাস সংক্রান্ত ১০ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজে অভিষেকের দ্বিতীয় দিন বৃহস্পতিবার এসব আদেশে স্বাক্ষর করেন তিনি। এর আগে বুধবার করোনাভাইরাস বিষয়ক আরও দুইটি নির্বাহী আদেশ জারি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং দেশটির শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউচি-ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় বাইডেনের পাশে ছিলেন।

হোয়াইট হাউজের রুজভেল্ট রুমে বাইডেন ১৯৮ পৃষ্ঠার পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের সহায়তায় আগামী এক মাসের মধ্যে ১০০টি টিকা কেন্দ্র খোলা হবে। আগামী ১০০ দিনের মধ্যে ১০ কোটি আমেরিকানকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি আমাদের দেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি।

অ্যান্থনি ফাউচি সাংবাদিকদের জানান, ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ যুক্তিসঙ্গত। এ পর্যন্ত এক কোটি ছয় লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে যা পূর্বের প্রশাসনের ডিসেম্বরের মধ্যে দুই কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার চেয়ে কম।

আমেরিকানদের সতর্ক করে দিয়ে জো বাইডেন বলেন, করোনা মহামারি নিয়ে সামনে এখনও অনেক কঠিন দিন রয়েছে। পরিস্থিতি উন্নতির বদলে অবনতির দিকে যাচ্ছে। আগামী মাসেই মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়াতে পারে।

তিনি বলেন, গত এক বছর আমরা কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করতে পারিনি। এই ব্যর্থতার জন্য আমাদের মর্মান্তিক মূল্য দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৪ মিলিয়নেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। চার লাখ আট হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আমেরিকাতেই সবচেয়ে বেশি। সূত্র: ভয়েস অব আমেরিকা, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী