ভারতে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ কৃষকদের

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২১, ১৬:১৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৬:২১

প্রজাতন্ত্র দিবসের সহিংসতার ঘটনায় প্রায় ভেস্তে যাওয়া ভারতের কৃষক আন্দোলনে ফের গতি পেয়েছে। শুক্রবার দিল্লির সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভ ঘিরে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় এক পুলিশ কর্মকর্তা ছুরিকাহত এবং বেশ কয়েকজন আহত হয়।

এর আগে বৃহস্পতিবার রাতভর বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারী চাষীরা। মূলত মধ্যরাতের সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ হয়ে চাষীদের নেতা রাকেশ টিকায়েতের কান্না বদলে দেয় পুরো দৃশ্যপট। তার চোখের পানি ফিরিয়ে এনেছে আন্দোলন থেকে মুখ সরিয়ে নেওয়া বহু আন্দোলনকারীকে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক পর্যায়ে আবেগতাড়িত কৃষক নেতা কেঁদে ফেলেন। সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে যায় ইন্টারনেটে। কাঁদতে কাঁদতে প্রবীণ কৃষক নেতার আকুতি বদলে দেয় পরিস্থিতি। পুলিশকে উপেক্ষা করে আন্দোলনকারীরা ফের জড়ো হতে থাকে ধর্না চালানোর জন্য। রাকেশের এই কান্না দেখে রাতেই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে আরও কৃষক এসে যোগ দেয় গাজিপুরে।

প্রজাতন্ত্র দিবসে সহিংসতার ঘটনায় রাকেশ টিকায়েতসহ একাধিক কৃষক নেতার বিরুদ্ধে এরইমধ্যে মামলা করেছে পুলিশ। তবে রাকেশ জানিয়ে দিয়েছেন, তিনি আত্মসমর্পণ করবেন না। প্রয়োজনে গ্রাম থেকে আরও কৃষক যোগ দেবে আন্দোলনে।

শুক্রবার রয়টার্সের সঙ্গে আলাপকালে ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত বলেন, হাজার হাজার কৃষক, যারা এই প্রতিবাদের অংশ ছিল না, তারাও এখন আমাদের আন্দোলনকে শক্তিশালী করতে এগিয়ে এসেছেন। তবে পুলিশের স্বেচ্ছাচারিতা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।

আন্দোলনকারীরা কৃষকরা সাংবাদিকদের জানিয়েছেন, তারা পিছু হটবে না। উত্তর প্রদেশের রামপুরের কৃষক ৫৩ বছরের ভগবন্ত সিং বলেন, পুলিশ এলেও আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসে থাকবো। কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে। সূত্র: আল জাজিরা, আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম