উহানের সেই সি ফুড মার্কেটে ডব্লিউএইচও’র তদন্ত দল

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২১, ১৫:০৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৫:০৬

করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে নিয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্ত দল চীনের উহান শহরের হুনান মার্কেট পরিদর্শন করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার তাদের এই সি ফুড মার্কেটে (সামুদ্রিক খাবারের বাজার) যাওয়ার কথা রয়েছে।

উহানের এই পাইকারি সামুদ্রিক খাবারের বাজারেই ২০১৯ সালের শেষ দিকে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব শনাক্ত হয়েছিল। ২০২০ সালের জানুয়ারিতে মার্কেটটি বন্ধ করে দেওয়ার পর থেকে সেখানে সাধারণের প্রবেশাধিকারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। নিরাপত্তা প্রহরীরা এখনও সারাক্ষণই মার্কেটটিকে ঘিরে রাখে। বন্ধ হওয়ার আগে মাংস, সামুদ্রিক মাছ ও অন্যান্য প্রাণী এবং শাক-সব্জির আলাদা আলাদা সেকশনে বিভক্ত মার্কেটটির কয়েকশ’ দোকানে ভিড় লেগেই থাকতো।

হুনান মার্কেটের সঙ্গে রহস্যময় নিউমোনিয়ায় আক্রান্ত চার রোগীর সংযোগ পাওয়ার পরপরই ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের রাতের মধ্যেই বাজারটি বন্ধ করে দেওয়া হয়। এরপর জানুয়ারির শেষ দিক থেকে শুরু করে পরবর্তী ৭৬ দিন কঠোর লকডাউনে থাকে এক কোটি ১০ লাখ বাসিন্দার উহান শহর।

উহানের এই বাজার করোনাভাইরাসের প্রাথমিক উৎস নয় বলে দাবি করছেন চীনের কূটনীতিকরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও একই কথা বলছে। তারা বলতে চাইছে, করোনার উৎস অন্য কোনও দেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখান থেকে প্রথম দিককার কোভিড-১৯ রোগীরা শনাক্ত হওয়ায় করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনের এ বাজারটির ভূমিকা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চীনে পৌঁছানোর পর ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার থেকে মাঠ পর্যায়ের তদন্ত শুরু করেছে। দলটি উহানের বিভিন্ন গবেষণাগার, মার্কেট ও হাসপাতাল পরিদর্শন করবে বলে ধারণা করা হচ্ছে। তারা কখন কোথায় যাবেন তা ঘোষণা করা না হলেও ডব্লিউএইচও জানিয়েছে, হুনান মার্কেট ও উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাদের।

ডব্লিউএইচওর তদন্তকারী দলটির উহানে পৌঁছানোর কথা ছিল জানুয়ারির প্রথম দিকে, কিন্তু তারা পৌঁছান মাঝামাঝিতে। এ নিয়ে ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস প্রকাশ্যে বেইজিংয়ের সমালোচনা করেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম