এফ-৩৫ সংগ্রহের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী: আমিরাতের রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৭

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনি এফ-৩৫ যুদ্ধবিমান সংগ্রহের ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের আত্মবিশ্বাস রয়েছে। সোমবার নিজ দেশের এমন দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছে ওয়াশিংটনে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল ওতেইবা।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফোরামের ভার্চুয়াল আলোচনায় দেওয়া বক্তব্যে ওতেইবা বলেন, পর্যালোচনা শেষে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে। এ ব্যাপারে জোরালো বিশ্বাস রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ কর্মদিবসে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৫০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দেশটির ১৮টি আর্মড ড্রোনসহ আরও বেশ কিছু সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত নেয় জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন প্রশাসন। ফলে ট্রাম্পের স্বাক্ষরিত ২৩ বিলিয়ন ডলারের ওই অস্ত্র চুক্তির ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ে।

দায়িত্ব গ্রহণের পর ২৭ জানুয়ারি নিজের প্রথম সংবাদ সম্মেলনেই সৌদি-আমিরাতের কাছে অস্ত্র বিক্রি নিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন। তিনি বলেন, দেশ দুইটির কাছে সমরাস্ত্র বিক্রিতে আমাদের কৌশলগত লক্ষ্য ও পররাষ্ট্রনীতির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়া প্রয়োজন। ফলে এক্ষেত্রে পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টিই এখন আমরা যাচাই বাছাই করছি।

সোমবার ওয়াশিংটন ইনস্টিটিউট ফোরামের ভার্চুয়াল আলোচনায় দেওয়া বক্তব্যে ওতেইবা বলেন, এফ-৩৫ সরবরাহের এই চুক্তির জন্য আমরা সবকিছু করেছি। চুক্তি পর্যালোচনা করলেই তারা এটি দেখতে পাবে। সেক্ষেত্রে দুই দেশের মধ্যকার এই সমঝোতা সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ আমিরাত চুক্তি অনুযায়ী সরবরাহ পাবে। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম