দিল্লির অর্ধেকেরও বেশি মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৬

ভারতের রাজধানী দিল্লির অর্ধেকেরও বেশি মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। সম্প্রতি দিল্লিতে সেরোলজিক্যাল সার্ভের রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য।

দিল্লিতে এ নিয়ে পঞ্চম বারের মতো সেরোলজিক্যাল সার্ভে চালানো হলো। সার্ভের রিপোর্টে বলা হয়েছে, অন্তত ৫৬ দশমিক ১৩ শতাংশ মানুষের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। অর্থাৎ, ২ কোটি জনসংখ্যার দিল্লি ক্রমেই করেনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটির দিকে এগোচ্ছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, উত্তর দিল্লির বাসিন্দাদের মধ্যে অ্যান্টিবডি তৈরির হার কম। সেখানে ৪৯ শতাংশ বাসিন্দার শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। আর দক্ষিণ–পূর্ব দিল্লিতে ৬২ দশমিক ‌১৮ শতাংশ বাসিন্দার শরীরে অ্যান্টিবডি মিলেছে।

দিল্লিতে প্রথম সেরো সার্ভে করা হয়েছিল ২৭ জুন থেকে ১০ জুলাইয়ের মধ্যে। দিল্লি সরকারের পাশাপাশি এই কাজে সাহায্য করেছিল ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। ২১ হাজার ৩৮৭ জনের মধ্যে করা সেই সার্ভেতে দেখা গিয়েছিল ২৩ শতাংশ মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে।

সর্বশেষ সার্ভে চালানো হয় ১৫ থেকে ২৩ জানুয়ারির মধ্যে। এতে ২৮ হাজার জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে দিল্লির অর্ধেকেরও বেশি মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরির তথ্য উঠে আসে।

ভাইরাস সংক্রমণের পরে অ্যান্টিবডি তৈরি হওয়ায় অনেকের মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। ফলে তারা হার্ড ইমিউনিটির অন্তর্ভুক্ত হয়ে যান। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম