ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার সুযোগ বাড়ালো কিউবা

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৯
image

রাষ্ট্র-নিয়ন্ত্রিত অর্থনীতির বড় একটি সংস্কার করলো কিউবা। এখন থেকে বেশির ভাগ খাতেই ক্ষুদ্র উদ্যোক্তাদের বেসরকারিভাবে বাণিজ্য করার সুযোগ দেবে দেশটির সরকার। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ দিন থেকেই স্থবির হয়ে আছে কিউবার অর্থনীতি। তার উপর  মহামারিতে পর্যটন শিল্প বিপর্যস্ত হয়ে পড়ায় গত বছর দেশটির অর্থনীতির ১১ শতাংশ পতন হয়। মৌলিক পণ্যের সংকটে ভুগছে দেশটির বাসিন্দারা। আর সেগুলো পাওয়ার জন্য ক্রমেই দীর্ঘ হচ্ছে মানুষের সারি। কিউবার সংস্কারপন্থী অর্থনীতিবিদরা কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের উদ্দেশে দীর্ঘ দিন থেকেই ক্ষুদ্র উদ্যোগের ভূমিকার কথা বলে আসছেন।

অর্থনৈতিক মন্দার ধকল কাটিয়ে ওঠার চেষ্টা করছে ক্যারিবীয় দ্বীপের দেশ কিউবা। দেশটির শ্রমমন্ত্রী মার্তা এলেনা ফেইতো ক্যাব্রেরা জানিয়েছেন, মন্ত্রিসভার এক বৈঠকে নতুন সংস্কার নীতি অনুমোদন করা হয়েছে। তিনি জানান, আগে ১২৭টি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার অনুমতি থাকলেও এখন এই সুবিধা পাবেন দুই হাজারের বেশি খাত।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দায়াজ-ক্যানেল বলেছেন গত বছর তার দেশ আন্তর্জাতিক ও স্থানীয় সংকটের মুখে পড়ে। তা কাটিয়ে উঠে রফতানি বৃদ্ধি, আমদানি কমানো এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণে ধারাবাহিকভাবে সংস্কার পরিচালনা করবে। এর অংশ হিসেবে রাষ্ট্র-মালিকানার বাইরে থাকা খাতগুলোর উন্নয়ন ঘটানো হবে। এর মাধ্যমে আত্ম-কর্মসংস্থান বৃদ্ধি এবং বাধা অপসারণ করা হবে।

কিউবার শ্রমমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্র-মালিকানাদীন খাতের বাইরে প্রায় ছয় লাখ মানুষ রয়েছে। যা মোট শ্রমশক্তির প্রায় ১৩ শতাংশ। তাদের সবাইকে সেলফ-এমপ্লয়েড বলে ধরা হয়। আর তাদের প্রায় ৪০ শতাংশই মূলত পর্যটন শিল্প সংশ্লিষ্ট খাতে নিয়োজিত।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম