মিয়ানমারে কোকাং অঞ্চলের সাবেক নেতার গাড়িবহরে হামলা, নিহত ১২

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৯
image

মিয়ানমারে স্বায়ত্তশাসিত অঞ্চল কোকাংয়ের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য উ খিন মং লুয়িনের গাড়িবহরে দুর্বৃত্তদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এরমধ্যে ৯ জন বেসামরিক নাগরিক এবং তিন জন পুলিশ সদস্য। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লাশিও থেকে লাউক্কাই যাওয়ার পথে এ হামলা হয়। ডিফেন্স সার্ভিস অফিসের কমান্ডার ইন চিফের পক্ষ থেকে দেওয়া বিবৃতিকে উদ্ধৃত করে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া খবরটি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মির ২০ জন সদস্য আগে থেকে অস্ত্রসহ ওঁৎ পেতে ছিল। উ খিন মংয়ের গাড়িবহরটি লাউক্কাইয়ের দিকে যাওয়ার পথেই অতর্কিতে হামলা চালায় তারা। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হওয়া ছাড়াও আট বেসামরিক ও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে।

এরইমধ্যে সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান স্থগিতের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

উল্লেখ্য, এমনিতেই গত ১ ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক উত্তেজনার মধ্যে রয়েছে মিয়ানমার। এদিন ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা। অপরদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন সু চি সমর্থকরা। এতে শামিল হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অব্যাহত রয়েছে বিভিন্ন আন্দোলন-কর্মসূচি। বিক্ষোভ ঠেকাতে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম এবং পরবর্তীতে শনিবার ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। তবু ঠেকানো যাচ্ছে না আন্দোলন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম