তামিল নাড়ুতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১৫

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৫
image

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে বিরুধুনগর জেলায় এ বিস্ফোরণ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার বেলা দেড়টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। কারখানার ভিতরে বাজির মশলা এবং প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। বিধ্বংসী আগুন থেকে রেহাই পাননি শ্রমিকেরা। কেউ কেউ দ্রুত বাইরে বেরিয়ে আসতে পারলেও অনেকই আটকে পড়েন ভিতরে। আহতদের শিবাকাশি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেরই শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

স্থানীয় দমকল বিভাগের এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, “রাসায়নিকের মিশ্রণের সময়েই বিস্ফোরণটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে”।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিস্ফোরণের ঘটনায় শোক জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, “তামিলনাড়ুর বিরুধুনগরে একটি বাজি কারখানায় অগ্নিকাণ্ড দুঃখজনক। শোকের এই মুহুর্তে, আমি শোকাহত পরিবারের পাশে রয়েছি। আমি আশা করি আহতরা শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কাজ করছে”।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম