নতুন ধরনের করোনা নিয়ে উদ্বিগ্ন ভারত, সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৩
image

ভারতে যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের করোনাভাইরাসের সন্ধান পাওয়ার পর এ নিয়ে উদ্বিগ্ন দিল্লি। ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, এই পরিস্থিতিতে নতুন করে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

ভারতে ইতোমধ্যে চারজনের শরীরে দক্ষিণ আফ্রিকার স্ট্রেইন এবং একজনের শরীরে ব্রাজিলের স্ট্রেইনের সন্ধান পাওয়া গেছে। এর আগে দেশটির ১৮৭ জনের শরীরে ব্রিটেনের স্ট্রেইন পাওয়া গিয়েছিল।

ব্রিটেনের মতো ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার প্রজাতি যাতে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে, সেজন্য বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করে নতুন নিয়ম কার্যকরের কথা বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্রিটেন, মধ্য এশিয়া ও ইউরোপ বাদে সব দেশ থেকে আসা যাত্রীদের ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে করা আরটিপিসিআর পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ থাকতে হবে।

যদিও এ নিয়মে সেই সব যাত্রীদের ছাড় দেয়া হয়েছে, যারা কোনও কাছের মানুষের মৃত্যুর কারণে বিমান যাত্রা করছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, ‘ব্রিটেন, মধ্য এশিয়া ও ইউরোপ বাদে সব দেশ থেকে আসা যাত্রীদের সরকার নির্দেশিত নিয়ম মেনে চলতে হবে।’

দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে সরাসরি ভারতের বিমান না থাকলেও এ নিয়ম যাত্রাপথের শুরু থেকেই মেনে চলতে হবে জানিয়েছে মন্ত্রণালয়। যদি এর মধ্যে করোনার নতুন বৈশিষ্ট্যের করোনায় আক্রান্ত কোনও রোগীর সন্ধান পাওয়া যায়, তাহলে তার জন্য আলাদা নিয়ম মানতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম