অমিত শাহ’র বিরুদ্ধে সমন জারি

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫১
image

ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বিরুদ্ধে সমন জারি করেছেন পশ্চিমবঙ্গের বিশেষ একটি আদালত। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় শাহ বা তার আইনজীবীকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে।

আড়াই বছর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহর বিরুদ্ধে মানহানি মামলা করেন। ওই মামলাতেই স্বরাষ্ট্রমন্ত্রীকে সমন জারি করা হয়েছে।

বিশেষ আদালতের বিচারক জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় যে মানহানির ধারায় মামলা করা হয়েছে, তার উত্তর দেওয়ার জন্য শাহকে সশরীরে আদালতে হাজির থাকতে হবে অথবা কোনও আইনজীবীর মাধ্যমে উত্তর দিতে হবে।

এক বিবৃতিতে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, ২০১৮ সালের ১১ অগস্ট মেয়ো রোডে বিজেপির একটি সভায় অভিষেকের উদ্দেশে মানহানিকর মন্তব্য করেছিলেন অমিত শাহ। ওই ঘটনায় ২৮ আগস্ট মানহানির মামলা দায়ের করেছিলেন অভিষেক। সেই মামলায় শাহকে সমন পাঠানো হয়েছে। 

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম